একটা মেয়ে মেসেজ দিছে, "ভাইয়া আপনাকে আমার খুব ভালো লাগে! "
"কোথায় দেখেছেন আমাকে?"
"দেখিনি তো! আপনার লেখা পড়ি! কী যে ভালো লিখেন আপনি! আমার মনখারাপ হলেই আপনার লেখা পড়ি আর মন ভালো হয়ে যায়! "
এমন কথা শুনলে ধন্যবাদ দিতে হয়।
"ধন্যবাদ। "
মেয়েটা অনেকগুলো ছবি পাঠাল! দেখতে বেশ সুন্দরী!
মেয়েটা বলল, "আপনার একটা ছবি দেন না ভাইয়া!"
"ছবি দিয়ে কী করবেন?"
"আপনাকে আমি ভালোবাসি!"
কোন মেয়ে এভাবে প্রোপেজ করতে পারে জানতাম না! এমন সুন্দরী একটা মেয়ে!
"আমি দেখতে পঁচা! "
"আমার কোন সমস্যা নাই! মানুষের রুপ দিয়ে কী হয় বলেন তো!"
আরে বাঃ! এই বয়সে মেয়ে দেখি অনেক বোঝে!
"ছবি দেখে পালাবেন! এর আগে অনেক মেয়ে আমার ছবি দেখে আমাকে ব্লক করে দিয়েছে! "
"আমি এমন মেয়ে না! আমি আপনাকে সত্যি সত্যি ভালোবাসি!"
আমি একটা ছবি দিলাম। মেয়েটা কোন কিছু বলছে না!
আমি জিজ্ঞেস করলাম, "কী এখনো ভালোবাস?"
"কী বলেন এই সব আংকেল! আমি আপনার মেয়ের মত! আপনার বয়স তো আমার বাবার সমান!"
হ্যাঁ, আমি তো আমার বাবার ছবিই পাঠাইছি!😁😁
মন ছুঁ'য়ে যেতে নতুন নতুন গল্প পেতে আমার পেইজ ফলো করে রাখুন 🥰🥰
গল্পগল্প লেখক

সকল মন্তব্যগুলো (7)
Tainaki
very fun.
🥰🥰🥰
যত্দভ্ডচ hjvyhc
❤️🔥অসাধারণ😶
😂😂😂😂😂
একটুও সুন্দর লাগছে না