জীবন যোদ্ধ

“কখনো কি ভেবেছো, যদি একদিন হঠাৎ সবাই তোমাকে ভুলে যায়?”

শুনতে অদ্ভুত লাগলেও—এটাই বাস্তবতা। মানুষ অনেক সময় তোমাকে ভালোবাসে না, তোমার প্রয়োজনকে ভালোবাসে। যখন দরকার, তখন কাছে টানে; প্রয়োজন ফুরালেই দূরে ঠেলে দেয়।

আজ তোমার কাছে টাকা থাকলে বন্ধুর অভাব হবে না।
ক্ষমতা থাকলে আত্মীয়স্বজনের অভাব হবে না।
সম্পদ থাকলে আদর করার মানুষেরও অভাব হবে না।

কিন্তু এগুলোই সত্যিকারের সম্পর্ক নয়। আমরা বেশিরভাগ সময় মানুষকে বিচার করি তার পোশাক, চলাফেরা, আর অবস্থান দিয়ে। আমরাও যেমন অন্যদের অনুসরণ করি, তেমনি অন্যরাও আমাদের অনুসরণ করে।

একবার ভেবে দেখো—তুমি যদি এক মাস সবার সাথে যোগাযোগ বন্ধ করো, তারা ধীরে ধীরে তোমাকে ভুলতে শুরু করবে।
তুমি যদি তোমার অবস্থান বা টাকা দেখানো বন্ধ করো, তোমার চারপাশের মানুষ কমে যাবে।

এটাই হয়তো কঠিন সত্য""কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন—মানুষ ফুলকে ভালোবাসে, ফুল গাছকে না।
ঠিক তেমনি, মানুষ তোমার সাফল্যকে ভালোবাসে, তোমাকে নয়।

তাই জীবনকে এমনভাবে গড়ো, যেন মানুষ তোমাকে ভুলতে না পারে—তোমার কাজ, তোমার ব্যবহার, তোমার মূল্যবোধের জন্য।

কাজকে ছোট করে দেখো না।
পরিশ্রম করতে ভয় পেও না।
সময়কে গুরুত্ব দাও—কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না।

সবসময় চেষ্টা করো এমন একজন হতে, যে নিজেই কাজ তৈরি করে—শুধু কাজ খোঁজে না।
সত্যের পাশে দাঁড়াও, অন্যায়কে না বলো।

আর একটা কথা মনে রেখো—
মানুষকে ছেড়ে দিতে শিখো, কিন্তু ছাড় দিও না ,,,
কারণ ছেড়ে দেওয়া মহানুভবতা, কিন্তু নিজেকে হারিয়ে ফেলা দুর্বলতা।

এটাই জীবনের নীরব সত্য…!
36 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this:
(0)

মন্তব্য

কোন মন্তব্য নেই