মানবতার নবী

মরুর বুকে উঠল যিনি করুণার আলো,
অন্ধকারে ডুবেছিল যে দুনিয়া ছিল কালো।
হিংসা-বিদ্বেষ, জুলুমে ভরা মানুষের মন,
মানবতার পাঠ দিলেন তিনি একাই তখন।

অনাথের মাথায় রাখলেন স্নেহের হাত,
ক্ষুধার্তের পাশে দাঁড়ালেন নিশিদিন রাত।
শত্রুকেও দিলেন ক্ষমার আহ্বান,
প্রতিশোধ নয়,ভালোবাসাই বিধান।

দাস আর প্রভু, ধনী-গরিব ভেদ ভুলিয়ে,
এক কাতারে দাঁড় করালেন মানবতা জাগিয়ে।
নারীর সম্মান দিলেন আসমানি মর্যাদা,
অসহায়ের কান্না হল তাঁর হৃদয়বাদা।

পাথর ছুড়েছে যারা রক্তাক্ত শরীর,
তাদের জন্যই উঠেছে তাঁর দোয়ার।
বলেছেন—“হে প্রভু, ওরা জানে না কিছু”,
ক্ষমার সাগরে ভাসালেন ক্রোধের সবকিছু।

তিনি শিখিয়েছেন—সবার আগে মানুষ হও,
ধর্মের আগে মানবতার আলো বয়ে নাও।
হাসিমুখে কথা বলা, দাও শান্তির সালাম,
মানুষ জয়ের সবচেয়ে সহজ পথের নাম।

প্রাণী-পাখির প্রতিও ছিল তাঁর দরদী মন,
নির্দয়তা নয়—দয়া ছিল তাঁর জীবনধন।
আজও তাঁর আদর্শে যদি চলি আমরা সবাই,
মানবতার পৃথিবী গড়বে—এতে সন্দেহ নাই।

মিথ্যার অন্ধকার ভেঙে সত্যের দীপ জ্বেলে,
ন্যায়ের পথে ডাক দিলেন জীবন বাজি ফেলে।
ক্রোধের আগুন নিভিয়ে দিলেন ধৈর্যের জলে,
শান্তির বাণী ছড়িয়ে দিলেন গ্রাম-নগর-চলে।

ভালোবাসায় জয় করলেন কঠোর হৃদয়ও,
দয়া আর সহনশীলতায় বদলাল সময়টাও।
আজও তাঁর দেখানো পথেই খুঁজে পাই আলো,
মানবতার মানে বুঝি, মুহাম্মদ সা.-এর ভালো।

অশান্ত হৃদয়ে তিনি ঢেলেছেন আশার বাণী,
ক্লান্ত মানুষের চোখে এনেছেন স্বপ্নের পানি।
অন্যায়ের সামনে নত হননি এক মুহূর্ত,
সত্যের পথে ছিলেন তিনি অবিচল,অট

তিনি শুধু মুসলিমের নন, বিশ্বমানবের যিনি
মানবতার আদর্শে চিরকাল অনন্য তিনি।
যতদিন থাকবে পৃথিবী, সূর্য-চাঁদের গতি,
মানবতা মানেই থাকবে - মুহাম্মদ ﷺ-এর স্মৃতি।
61 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this:
(0)

মন্তব্য

কোন মন্তব্য নেই