মৃত্যুর চিন্তা

মৃত্যুৎ এমন এক সত্য যে, যে ব্যাক্তি রাতে ঘুমালো এবং ঠিক করল সকালে কাজে যাবে। তার থেকেও অধিক সত্য হচ্ছে মৃত্যুৎ। সকালে কাজে যাওয়ার জন্য সেভাবে আপনি রাতেই প্রস্তুতি নিয়েছেন। ঘড়িতে এলার্ম দিয়েছেন। তার থেকেও বড় সত্য হচ্ছে আপনার মৃত্যুৎ। যাকে আপনি এই মুহূর্তে অবহেলা করছেন। আপনার সকল অভ্যাস হচ্ছে দুনিয়া নিয়ে যা আপনি ঘুম থেকে জাগ্রত হওয়া, আপনি সত্য বলে মনে করেন। কিন্তু এই পার্থিব জগতে ঘুমের মধ্যে ইহকাল ত্যাগ করে পরকাল গমনকারী লোকের সংখ্যা নিহায়ত কম নয়। তাহলে আপনি যা সত্য মনে করছেন, যার জন্য আপনি আগামীর প্রস্তুতি নিচ্ছেন, অধিক সত্যকে উপেক্ষা করে যা কখনো মিথ্যা হবার নয়। অথচ আপনি মৃত্যুর চিন্তা না করে দুনিয়ার আজ্ঞাম নিয়ে ব্যাস্ত। আপনি দুনিয়া আবাদ করতে করতে, আখিরাতকে বিরানভূমিতে পরিনত করেছেন। আপনি সংকিত থাকেন দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে। আপনি হতাশায় ভূগেন, আপনি মানসিক আবসাদ এ ভূগেন। অথচ আপনি দুনিয়াকেই সত্য মনে করছেন, অনিশ্চিত ভবিষ্যতের জন্য আপনি নিশ্চিত মৃত্যুকে উপেক্ষা করছেন। অথচ মৃত্যু এমন এক সত্য, যা একবার এলে ফেরানো যায় না। সেই মৃত্যুকেই আপনার অবহেলা দুনিয়া সাজাতে। যেই দুনিয়া আপনাকে কখনো রোগমুক্ত জীবন দিতে পারে না। দিতে পারে না-আপনাকে চির যৌবন। দিতে পারে না আপনাকে একটি চিন্তাহীন মুক্ত জীবন। তবু্ও আপনি সত্য বলছেন দুনিয়াকে। যা আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে গুরুত্বপূর্ণ সময় যার যথার্থ ব্যবহার হয়নি।
63 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this:
(0)

মন্তব্য

কোন মন্তব্য নেই