সকাল

ভুবন ভেদিয়া গগণ ছেদিয়া
কখন উঠিবে সে নক্ষত্র?
যার আলো আলোকিত হবে
সারা জাহান বিশ্ব।
ধৈর্যের বাঁধ ফাটল ধরেছে
অন্ধকার হয়েছে ভিশন
যে চলেছে যার যার মতো
ফিরবে বা আর কখন ?
নৌকার দার টানিতে টানিতে
শক্তি এসেছে ফুরিয়ে
অন্ধকার মাঝে একটু যদি পেতাম আলো
একজন সঙ্গী নিতাম কুড়িয়ে।
হবে কি সকাল?
দেখিতে পারিবো কি সবুজ শ্যামল মাঠ
সাথে পারিতাম দেখিতে কত আটঘাট।
ওহে নক্ষত্র?
অন্ধকারের পর্দাকি হয়েছে ভারি ভিষন
নাকি অন্ধকারে কিছু মানুষ টানছে থেকে তোমায় পিছন।
কত মানব মানবি গেলো যে পথ মোর পথ কাটিয়ে
আমি অভাগা বসে আছি ভোর হলে মাফ পথ হাটিয়ে।
পিছনের মানুষ গুলোকি তোমার অনেক পরিচিত
যে তাদের ছেড়ে আসতে তোমার হৃদয় হচ্ছে ক্ষত।

নক্ষত্র
আমি অভাগা নৌকার দার পারছিনা টানিতে
কত দুসহ্য জীবন কাটিতেছে তুমি যদি জানিতে।
একটু খানি শ্যামল মাট সাথে নৌকার ঘাট
চাহিছে মনটা অনেক করে করিতে পারিবে কি পর্দা ফাট।

আমি রইলাম অপেক্ষায়
তুমি আসবে বলে হে সকাল ।
সকাল
491 Views
12 Likes
2 Comments
5.0 Rating
Rate this:
(1)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
Tamanna Chowdhury
08-Nov-2024, 08:01 PM

very nice.

Reader photo
মুন
11-Apr-2024, 05:31 AM

সুন্দর হইছে

মোঃশহিদুল ইসলাম
মোঃশহিদুল ইসলাম
18-Apr-2024, 12:49 PM

ধন্যবাদ