নদীর কান্না

মেঘনা নদী ডাকে সবাই,
বুকে ভরা ব্যথা।
পাড় ভাঙিয়ে কেড়ে নেয়,
জীবনেরই কথা।

জোয়ার এলে স্বপ্ন জাগে,
ভাটায় ফেলে ছাই।
যে নদী ছিল মায়ের মতো,
আজ কেন এমন হায়?

তীরের ঘরে কাঁদে মানুষ,
চোখে অশ্রুর জল।
নদীর কাছে হার মানে সব,
কীভাবে পাব সম্বল?

তবু মানুষ নতুন আশা,
বুনে নদীর কূলে।
নদী যেন চিরদিন বাঁচে,
সব দুঃখ ভুলে।
117 Views
1 Likes
1 Comments
5.0 Rating
Rate this:
(1)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
Unknown
12-Jul-2025, 05:27 PM

Very nice.

কবি রাকিবুল ইসলাম রাহান
কবি রাকিবুল ইসলাম রাহান
02-Sep-2025, 07:05 AM

ধন্যবাদ প্রিয় গুণীজন