অনুভবে_ভালোবাসা

স্বামীর সাথে ঝগড়া করে বর্ষা বাবার বাড়ি চলে আসলো। আসার পর থেকে মন খারাপ!মা জিগ্যেস করলো

" কিছু না জানিয়ে হঠাৎ চলে আসলি যে? "

বর্ষা বললো " তোমার জামাইয়ের সাথে ঝগড়া হইছে "

" কি নিয়ে? "

" মেয়ে জামাইয়ের কি নিয়ে ঝগড়া হইছে সেটা তুমি শুনতে চাচ্ছো!? "

মা আমতা আমতা করে বললো " না এমনিই!একমাস হলো বিয়ে হয়েছে,রাগ করে বাড়ি চলে আসা কি ঠিক হলো? "

" মা তুমি হয়তো ভুলে গেছো,বিয়ের তিনবছর আগ থেকে আমাদের সম্পর্ক "

" তবুও,এভাবে চলে আসা ঠিক হয়নি "

মায়ের সাথে আর তর্ক বাড়ালো না বর্ষা।সারাদিনে স্বামী শতাধিক কল দিলো।রিসিভ করলো না।লোকটা বুঝুক বউয়ের সাথে ঝগড়া করলে কি পরিণতি হয়।

রাতে খেতে বসে খাবারের প্লেট সামনে নিয়ে বসে আছে বর্ষা।চোখে জল!নীরবে কাঁদছে।বর্ষার মা হতভম্ব হয়ে জিগ্যেস করলো

" কাঁদছিস কেনো? "

বর্ষা চোখের জল মুছে বললো " ও রাতে নিশ্চয়ই না খেয়েই থাকবে! "

" কিছু একটা বানিয়ে খেয়ে নিবে এখন "

" তুমি তো ওই তেলাপোকার বাচ্চাকে চিনো না।না খেয়ে থাকবে তবুও রান্না করবে না।বাইরেও খেতে যাবে না "

" রাতে কল দিলেই তো দেখি জামাই রান্না করছে! "

" আমি সাথে থাকলে তখন করে।একা থাকলে করবে না,ওকে আমি চিনি।আমি বাড়ি যাবো,বাবাকে বলো রেখে আসতে "

" রাত ৯ টা বাজে।যেতে যেতে ১১ টা বাজবে।এতো রাতে যাবি? "

" হ্যা যাবো "

" কাল নাহয় যাস! "

" এখনি যেতে হবে "

" আমি জামাইকে কল করে বলে দিচ্ছি কিছু একটা বানিয়ে খেয়ে নিবে।তুই কাল ভোরে চলে যাস "

বর্ষা রেগে বললো " উফফফ তোমায় কি সব বলে বোঝাতে হবে?মা হও কি করে বলি! ওই তেলাপোকার বাচ্চাটাকে না দেখলে আমার রাতে ঘুম হবে না "

মেয়ের মুখে এমন কথা শুনে মা বললেন " যা ইচ্ছে তাই বলে,কিছুই মুখে আটকায় না!অন্তত খাবারটা খা "

" খাবো না "

দশটার দিক ব্যাগ গুছিয়ে দিতে দিতে বর্ষার মা মুখ ভোতা করে বললেন " ঝগড়া করে থাকতে পারিস না তা করিস কেন? শুধু শুধু ঝামেলা "

বর্ষা মুখ ভেঙ্গচি দিয়ে বললো " ঝগড়া করলে প্রেম বাড়ে "

" একটু তো সরম লজ্জা কর!সব ধুয়েমুছে ফেলে দিছিস নাকি "

ব্যাগ নিয়ে দরজার কাছে আসতেই বাড়ির সামনে একটা বাইক এসে থামলো।বর্ষার স্বামী হাজির।বর্ষার মা লক্ষ্য করলো বর্ষার চোখে জল,ঠোঁ"টে মুচকি হাসি।

ভালোবাসা...!!! 🥰
503 Views
23 Likes
2 Comments
4.0 Rating
Rate this:
(13)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
তহেরা বিনতে ফরিদ
14-May-2024, 06:02 AM

সত্যিকার ভালোবাসা এমনি হয় 🥰

আতিক আহমেদ
আতিক আহমেদ
14-May-2024, 07:12 AM

ধন্যবাদ

Reader photo
ইনছানা আক্তার নাভা
26-Apr-2024, 05:32 PM

পরের পাট