একা একা বসে আছি জানালা পাশে

একদল সাদামেঘ ভেসে এল আকাশে
একঝাঁক বুনো-হাঁস পথ হারালো
একা একা বসে আছি জানালা পাশে
সে কোথায়, যারে আমি বেসেছি ভালো ||


এলোমেলো হাওয়া চোখে স্বপ্ন আনে
লাজ লাজ মন আজ কেন কে জানে
সুভাসিত বুনো ফুল দিচ্ছে দোলা
একমুঠো অনুরাগ মন ভরালো ||
একা একা বসে আছি জানালা পাশে
সে কোথায়, যারে আমি বেসেছি ভালো ||


সাঝের বেলা নিভু নিভু আলোর রেখা
চেয়ে রই পাই যদি তাহার দেখা।
এই বুঝি এই পথে রাঙ্গা দুটি পায়
বিধুমুখে আধারে জ্বাল্লো আলো।
একা একা বসে আছি জানালা পাশে
সে কোথায়, যারে আমি বেসেছি ভালো ||
105 Views
1 Likes
1 Comments
5.0 Rating
Rate this:
(1)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
আহসান হাবিব বিপ্লব
28-Apr-2025, 07:10 PM

ভালো লাগলো