হাসি

হাসি

আমি সেই দিন হাসব,
যে দিন এই পৃথিবীতে আর একটা হৃদয়’ও ভঙ্গ হবেনা।
যেদিন একটা মেয়েও আর নীপিরিত হবেনা।
যেদিন মমতারা আর হত্যা হবেনা।
আমি সেই দিন হাসব,

আমি সেই দিন হাসব,
যেদিন এই পৃথিবীর ভয়াবহ অসুখ সেরে যাবে, মানুষের মানবতা জেগে উঠবে।
সেই দিন আমি মন খুলে হাসব।


আমি সেদিন হাসব,
যেদিন এই পৃথিবীতে আর একটা মানুষও কাদবেনা।
যেদিন নর্দমায় আর একটা শিশুও ভেসে উঠবেনা।
যেদিন একটা প্রানও আর অপচয় হবেনা।
আমি সেইদিন হাসব। তার আগে না।

কাব্যগ্রন্থ- নক্ষত্রের ক্ষত
102 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this:
(0)

মন্তব্য

কোন মন্তব্য নেই