★তুমি এলে তাই★

তুমি এলে তাই
বক্ষে জমা ব্যাথার বরফ
শুন্যে উড়ে ছাই।
চৈতী খরায় চৌ চির
মৃত্তিকা তেও
প্রানের ছোয়া পাই।

তুমি এলে তাই
ফাগুনের দিন শেষ হয়েছে কবে
বাসন্তি অনিলে ফুলের সুভাস মেলে
সেই অনীলে আকুল হয়ে যাই।

তুমি এলে তাই
সপ্ন দেখি দু চোখ ভরে
না,না হাজার টা নয়
একটি আশা মন্তরে
নিশিতে নয় জাগরনে
সুখের ছবি আকাই।

তুমি এলে তাই
যুদ্ধে যাবো ভাবছি এবার
শহীদ কিংবা গাজি হই
নেই পিছু টান পিছন ফিরবার
সেজেছি দশ্যি ছেলে
এক সময়ের ভিরু ছেলেটাই।
শুধু তুমি এলে তাই।।
547 Views
18 Likes
2 Comments
4.0 Rating
Rate this:
(5)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
আহসান হাবিব বিপ্লব
28-Apr-2025, 07:13 PM

খুব ভালো

Reader photo
Tamanna Chowdhury
08-Nov-2024, 08:09 PM

very nice.