★সখ্যতা★

আজো তাদের সাথে সখ্যতা
শুরু সেই প্রাথমিক বিদ্যালয়ে
মাঝে অনেক দিন কেটেছে
অনেক বছর গেছে বয়ে।

একসাথে দলবেঁধে ছোটাছুটি
একসাথে দস্যিপনা
পাশাপাশি বেঞ্চে বসে
আগামীর স্বপ্ন বোনা।

আরে না
স্বপ্ন ছিল না তখন
বাস্তব সুখে ভরা দিন ছিল
ছিল রোমাঞ্চিত মন।

কি করে ভুলি
ছেলে মেয়ে একসাথে খেলা
দাড়িয়াবান্ধা বৌচি আর ডাংগুলি।

মনটা যখন ভীষণ খারাপ
একলা একা থাকি
শৈশবের সেই দিন গুলোকে
কল্প লোকে আকি।

আজও তোদের মনে পড়ে
কেঁদে ওঠে বক্ষটা
অটুট যেন থেকে যায়
চির দিন এই সখ্যতা।

126 Views
1 Likes
1 Comments
5.0 Rating
Rate this:
(1)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
আহসান হাবিব বিপ্লব
28-Apr-2025, 07:07 PM

অসাধারণ