দেখতে দেখতে বয়স
পেরিয়ে গেলো কুড়ি,
ভেবে ছিলাম আমার
নেই কোনো জুড়ি।
দিবানিশি থাকতাম যে
কতো না একা একা
চলার পথে হঠাৎ করে
তোমার সাথে দেখা।
কেঁড়ে নিছো আমার মন
সেই প্রথম দেখায়,
ধীরে ধীরে ব্যাকুল আমি
কে আমায় ঠেকায়।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
ইচ্ছে আছে কতো,
মনের ভাবনায় বহু কথা
আছে শতো শতো।
আমার আকাশের মাঝে
তুমিই একটি তারা,
তনু মন বিচলিত হয়
সেই তুমি ছাড়া।
আমার মনের বাগিচায়
তুমি একটি ফুল,
তোমাকে ভালোবেসে
করিনি আমি ভুল।
তোমায় নিয়ে বহুদূরে
দিতে চাই যে পাড়ি,
সারাজীবন সঙ্গী হলে
বানাবো এক বাড়ি।

সকল মন্তব্যগুলো (1)
চমৎকার