ক্ষমা করে দিও আমায়

ইচ্ছে ছিলো তোমায় নিয়ে
যাবো অনেক দূরে,
নিরালায় গিয়ে থাকতাম দু'জন
অচিন একটা পুরে।

প্রকৃতির মাঝে আশ্রয় নিয়ে
বানাতাম এক কুঁড়েঘর,
সুখে দুঃখেই পাশে থেকে
করতাম না তোমায় পর।

ইচ্ছাকে খাঁটি কিচ্ছা করতে
পারিনি তোমার অভাবে,
আচমকা কোথায় আড়াল হলে
খুঁজি তোমায় কীভাবে।

মনের গহিনে তোমারই স্মৃতি
দিবানিশি প্রায় আসে,
গভীর রাতে কল্পনা কালে
চেহেরাটা নয়নে ভাসে।

না বলা অনেক কথাগুলোই
জমে আছে বুকে এখনো,
তোমার শূন্যতায় আমার কী হবে
ভাবো নাই তুমি কখনো।

ভেবে ছিলাম তুমি নিরঞ্জনা
তাই তো চেয়েছি তোমায়,
অকালে হঠাৎ হারিয়ে গেলে
ক্ষমা করে দিও আমায়।
167 Views
4 Likes
1 Comments
5.0 Rating
Rate this:
(3)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
কথা কলি
07-Jan-2025, 04:14 PM

অনবদ্য