যদি তোমাকে না পাই

ধর তোমার সাথে আমার বিয়েটা হলো না, বিয়েটা হলো কোন এক প্রবাসী বা সরকারি চাকরি জীবির কাছে, হ্যা, এতে তুমি বেশ সুখি, কত সুন্দর শ্বশুর বাড়ির সকল কাজ করতেছ, স্বামীর সেবা করতেছত, নতুন নতুন বিয়ে, আহ কতই না ভালো বাসা,

এখন তোমার আমার কথা কখনো মনেই হয় না, মনে হবে কীভাবে তোমার স্বামী ত এখন তোমাকে অনেক ভালোবাসে, কিছু দিন সুখে শান্তি তে কাটলেও, যেদিন থেকে তোমার স্বামী তোমার ছোট ছোট ভুলে তোমার ভুল ধরা শুরু করবে, সেদিন মনে হবে তোমার জন্য এক পাগল ছিল!'

তুমি মনে করবে আমার সাথে কাটানো দিন গুলোর কথা । মনে করবে একটা ছেলে কীভাবে এতটা সেক্রিফাইস করতে পারে, তুমি মনে করবে তোমার বড় বড় ভুল গুলো বার বার বুঝিয়ে ক্ষমা করার বিষয় টা, মনে করবে তোমাকে কীভাবে আগলে রেখেছিলাম সেই বিষয় টা, হালকা করে তোমার চোখের কোণে পানি চলে আসবে,

তখনি হয়ত তোমার স্বামী বা শাশুড়ী ডাক দিবে বলবে এই কাজটা করে দিয়ে যা, আবার তোমার মনে পরবে আমার কথা, আমি বলেছিলাম তোমাকে রাজরানী করে রাখব, মুচকি হেসে তোমার শাশুড়ীর কাজটা করে দিবে, যেদিন তোমার শাশুড়ীর বা স্বামীর কাছ থেকে ইকটু কষ্ট পাবে সেদিনই আমার কথা মনে করবে।এবার তোমার ইচ্ছে জাগবে এবার বাপের বাড়ি গিয়ে আমার সাথে যোগাযোগ করার,

কথা মতো তুমি বাপের বারি বেড়াতে আসবে। এসেই আমার সকল নাম্বার আইডিতে মেসেজ, ফোনকল আরো নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করবে, কিন্তু তুমি আমাকে কোথাও পাবে না। তাই বাধ্য হয়ে হয়ত আমার বন্ধুদের কল করবে বা ছোট একটা এসএমএস পাঠাবে, কীরে আনিকের খবর কি, ওরা বলেবে যে এতদিনের আনিকের খবর নিতে আসছেন, আনিক আরো তিনমাস আগে রোড এক্সিডেন্ট এ মারা গেছে, সে আর আমাদের মাঝে বেচে নাই।

তখন তোমার মাথায় যেন আকাশ ভেঙে পড়বে, শুধু তুমি বুঝতে পারবে যে এটা কোন রোড এক্সিডেন্ট ছিল না, তোমার মনে পড়বে আমাদের রিলেশনশিপের পঞ্চম দিনের কথা যেদিন তুমি জিজ্ঞেস করেছিলে 'আমার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় তাহলে তুমি কি করবে' সেদিন আমি তোমাকে বলেছিল এমন একটা কিছু করে মরব যেন তোমার উপরে কোন দোষ না আসে, আবার আত্মহত্যা করেছি এটাও যেন কেউ না জানতে পারে।

তখন তুমি নিজেকে সামলে রাখতে পারবে না। কান্না করবে, তাও আবার গোপনে, তোমার জন্য একটা ছেলে মারা গিয়েছে, সেটা কাউকে বুঝতে দিবে না এভাবে কিছু দিন কাটাবে, আর এর কিছু দিন পর আমাকে ভুলে যাবে আর লক্ষী বউয়ের মতো স্বামীর সংসার করবে, তার সমস্ত চাওয়া পাওয়া তুমি পূরণ করবে। তখন তুমি ওর সব হয়ে উঠবে, আর তোমার সব হয়ে উঠবে ও।

আবারো হয়ত, বৃদ্ধ বয়সে যখন একাকিত্বে ভোগবে, তখন আবার আমার কথা মনে পড়বে, সেদিন আমার না তোমার কথা দেওয়া কথাটা মনে পড়বে, তুমি আমাকে কথা দিয়েছিলে আমরা দুজনে সারাজীবন খুনসুটি করতে করতে বৃদ্ধ হব। সেদিন তুমি আর কাঁদবে না, বড়ং মুচকি হাসি দিবে, তখন আমার কথা মনে করলেও আমার জন্য চোখে জল আসবে না, কি অদ্ভুত তাই না,
240 Views
7 Likes
3 Comments
5.0 Rating
Rate this:
(3)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (3)

Reader photo
জান্নাত চৌধুরী
14-Mar-2025, 04:01 PM

ভালোবাসা আসলেই অদ্ভুত💞

সাইফুল ইসলাম
সাইফুল ইসলাম
30-Apr-2025, 06:48 AM

জি 😅

Reader photo
Safa
17-Feb-2025, 03:02 PM

Amar kache golpota valolagche 🥰

সাইফুল ইসলাম
সাইফুল ইসলাম
17-Feb-2025, 03:21 PM

অনেক ধন্যবাদ

Reader photo
Tamanna Chowdhury
14-Dec-2024, 07:01 PM

very nice.

সাইফুল ইসলাম
সাইফুল ইসলাম
14-Dec-2024, 07:02 PM

ধন্যবাদ 💖🍒