Victim

চারপাশে সফলতার অভিনন্দন
সফলতার দিকে এগিয়ে যাচ্ছি
একটু একটু করে!!
বাহিরের আবরনে অক্ষি পুলকিত
ঠোঁটে মিষ্টি লাজুক হাসি
অঙ্গে- অবয়বে বিচিত্র সৌন্দর্য
কিন্তু ভিতরটা জানে _
আমি ভেঙেচুরে কতটা বর্বর
ভিতরে বসবাস করা এক রমনী আজও কাঁদে
হয়তো চিরকাল কাঁদবে
আমি তো এসব চাই নি
চাইনি চলতে ফিরতে এক জ্বলন্ত আগুন হতে
চাইনি কোন নারী শক্তি, কোন সফলতার
চন্দ্র সূর্য কে ছুঁতে _
অথচ আমি তেমনই একটা জীবনের পথে
চেয়ে ছিলাম তো,, এক সরল সহজ আদর্শ সন্তান হতে।
চেয়ে ছিলাম তো,,একজন দায়িত্বশীল
ভালোবাসায় ঘেরা স্ত্রী হতে।
চেয়ে ছিলাম তো,,একজন মা হতে
চেয়ে ছিলাম তো,,পুরো দুনিয়া থেকে লুকিয়ে থাকতে।
চারদেয়ালের পবিত্র আবদ্ধে আল্লাহর স্মরণে থাকতে,,চেয়েছিলাম তো_

বাস্তবতা কেড়ে নিয়েছে_ সবকিছু কেড়ে নিয়েছে।
525 Views
10 Likes
1 Comments
4.6 Rating
Rate this:
(5)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
Chowdhury Tamanna
07-Sep-2024, 05:21 PM

চমৎকার হয়েছে