তীব্রতায়

রাহুল
রাহুল
লেখক
"আমি তোমাকে আজীবন ভালোবাসবো। তবে আর কোনোদিন 'ভালোবাসি' বলবো না।

রিদি কিছুক্ষণ তাকিয়ে রইল, চোখে অশ্রুর ছাপ। হঠাৎই যেন তার হৃদয়ের কোথাও একটা ধাক্কা লাগলো। আয়ানকে সে হারানোর ভয়ে এক মুহূর্তে মনের ভেতর হাজারো স্মৃতি ভিড় করে আসতে লাগল—প্রথম দেখা, প্রথম হাত ধরা, প্রথম ভালোবাসি বলার মুহূর্ত। সব স্মৃতিগুলো যেন জীবন্ত হয়ে উঠলো।

"তুমি কি চলে যাচ্ছো, আয়ান?" রিদির কণ্ঠে ভয় আর চোখে অশ্রু।

আয়ান মৃদু হাসল। "না রিদি, আমি কোথাও যাচ্ছি না। আমি আছি, থাকব... তোমার প্রতিটা স্মৃতিতে, প্রতিটা মুহূর্তে। শুধু আমার কণ্ঠে আর কখনো শুনতে পাবে না 'ভালোবাসি' শব্দটা। কিন্তু আমার প্রতিটা নিঃশ্বাসে থাকবে তোমার জন্য ভালোবাসা।"

রিদির চোখে জল টলমল করে উঠল। কিন্তু সে বুঝতে পারছিল, তাদের মাঝে হয়তো অনেক কিছুই বদলে গেছে। রিদি আগের মতো আয়ানকে সময় দেয় না, ভালোবাসে না সেই আগের তীব্রতায়।
আয়ান বুঝত, তবুও কিছুই বলেনি কখনো। কারণ তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ, নিরবচ্ছিন্ন—

রিদির চোখের জল এবার আর আটকানো গেল না। তার হৃদয়ের গভীরে যেন বেদনার ঢেউ আছড়ে পড়ল, তবুও সে জানে, আয়ানের ভালোবাসা স্রেফ কিছু শব্দের মধ্যে সীমাবদ্ধ নয়। আয়ান ছিল তার জীবনের এমন একটি অধ্যায় যা কখনো শেষ হয় না।

রিদি আয়ানের হাতটা ধরে বলল, "তুমি কি আমায় ক্ষমা করতে পারবে, আয়ান? হয়তো আমি তোমার মতো করে ভালোবাসতে পারিনি, সময় দিতে পারিনি… তবুও কি তুমি আমার পাশে থাকবে?"

আয়ান মৃদু হাসল, চোখে গভীর ভালোবাসা নিয়ে রিদির দিকে তাকিয়ে বলল, "তোমার ভালোবাসা যেমনই থাকুক, আমার ভালোবাসা তোমার জন্য আজীবন একরকম থাকবে। আমি তোমার জন্য সেই মানুষ হবো, যাকে তুমি প্রতিদিন মনে করবে, ঠিক যেমন আগের দিন করেছিলে।"
157 Views
5 Likes
1 Comments
4.3 Rating
Rate this:
(3)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
Unknown
19-May-2025, 06:08 PM

ইস!কেউ যদি আমাকে নিয়ে এমন গল্প লিখতো আহহ☹

রাহুল
রাহুল
19-May-2025, 08:47 PM

সময় এলে, সঠিক মানুষটা লিখবে