অভিমানী রোদ্দুরে

" চলো না প্রিয়া, আজকের এই রোদ্দুরে বিকেলটা
কাটাই একসাথে। "
" কিন্তু, আজ তো আমি পারব না ওহে
রয়েছে কিছু কাজ, চলে আমাকে যে যেতেই হবে। "
বললাম " ঠিক আছে। "
জানতাম না আমি কিন্তু,
সেদিনের কথাই হবে শেষ কথা
জানত না সেও
শুধু জানত, হবেই হবে দেখা মোদের।

দিনগুলো সব আসে যায়,
কিন্তু হরিণা চোখের সেই প্রিয়াকে
পাই না খুঁজে কোথাও
শুনতে পাই একদিন,
চলে গেছে সে আমায় ফেলে
অশ্রু সিক্ত নয়নে বলেছে সে
ফিরে তাকে আসতেই হবে সে ফিরবেই।
নিজের প্রিয়কে সে কথা দিয়েছে যে।
আসেনি সে ফিরে। আসবে কিনা জানি না,
অপেক্ষা করেছি, তবুও মেলেনি সারা।

একদিন আছি বসে লেকের ধারে
আনমনে আছি তাকিয়ে পানির দিকে।
হঠাৎ কে যেন এসে বসল আমার পাশে
চেয়ে দেখি, আমার সেই হরিণা চোখের প্রিয়া
চেয়ে আছে আমার দিকে নেত্রে তার পানি।
বলল " তোমার কাছে আসিনি আমি ফিরে,
চাইতে এসেছি ক্ষমা
কথা দিয়ে রাখতে পারিনি, মরছি নিজের গ্লানিতে
এই পাপের ক্ষমা কি পাব কারো কাছে।
কিছু বলতে পারিনি তাকে, কিছু চড়ুই পাখির
জোড়া, দিচ্ছিল তাকে সান্ত্বনা।
আর আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম
আমার সেই প্রিয়াকে।
আকাশটা ছিল মেঘলা, হয়তো নামত বৃষ্টি,
বৃষ্টি নেমে মুছে দিত সেই হরিণা চোখের পানি।
কিন্তু উঠল হালকা রোদ, অভিমানী রোদ
সেই রোদের আলোয় সবকিছু দেখায় অভিমানী।
তাই নাম দিয়ে দিলাম " অভিমানী রোদ্দুরে "।
129 Views
2 Likes
1 Comments
3.0 Rating
Rate this:
(2)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
Tamanna Chowdhury
08-Nov-2024, 08:11 PM

very nice.

নাফিসা তাবাসসুম
নাফিসা তাবাসসুম
31-Aug-2025, 02:20 PM

Thank you 😊