আমার ইচ্ছে গুলো

আমার ইচ্ছে গুলো,অদ্ভুত!!
একটা ঝিঝি পোকা হতে ইচ্ছে করে।
শহরের অন্ধকারে মন গুলো আলোকিত করবো বলে।।
কখনো কখনো ঘুম ভাঙা পাখি হতে ইচ্ছে করে;
অভিনয়ে জেগে থাকা মানুষের ঘুম ভাঙাবো বলে।

আমার ইচ্ছে গুলো, আজকাল অগোছালো!!
সেদিন প্রজাপতি দেখেই ইচ্ছে হলো প্রজাপতি হই প্রতিটা ডানায় করে বয়ে নিয়ে আসি একটু আনন্দ।
গতকাল গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ কোথা থেকে একটা কাশফুল এসে মুখে পড়তে ইচ্ছে হলো--- কাশফুল হই!! জীবনের কাছে হেরে যাওয়া মানুষকে একটু ছুয়ে দিয়ে বলি উড়িয়ে দাও সমস্ত কষ্ট।


আমার ইচ্ছে গুলো আজকাল আমি নিজেই বুঝিনা;;
হঠাৎ করে ইচ্ছে করে আমি নদী হয়ে যাই। নদীর সান্ত স্রোতের মতো বয়ে চলে হাজারো পথ। হিংসা-বিদ্বেষ ছেড়ে নদীর সাথে মিশে যায়। নদীর শান্ত শীতল জলের সাথে মিশে যাই। সমস্ত কষ্ট নদীর স্রোতের সাথে মিশিয়ে দিই।

কিন্তু সব অনুভূতি হয় না প্রকাশিত। কিছু কিছু স্মৃতি যা আমাদের বয়ে বেড়াতে হয় সারা জীবন। যেগুলো ভেবে আমরা সারা জীবন অন্ধকার ঘরকে আঁকড়ে ধরে রাখি। আমার ইচ্ছে গুলো বড্ড খারাপ তারা জানি এই ইচ্ছে গুলো মনে পড়লে আমার অতীত মনে পড়ে যায় কিন্তু তারপরও বারবার আমার ইচ্ছে গুলো আমার চোখের সামনে ভেসে ওঠে।

ইচ্ছে বা স্মৃতি সারা একটি জীবন অচল। তাইতো শত বাধার পরও আমাদের এই জীবনে স্মৃতি বয়ে নিয়ে যেতে হয় এগুলো কখনো পিছু ছাড়ে না একটি মানুষকে ধ্বংস করার জন্য স্মৃতি যথেষ্ট।

জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয় । তারা চলেও যায়, সময়ের সাথে সাথে। কিন্তু তারা কিছু স্মৃতি রেখে যায়। আমাদের জন্য যাতে আমরা সারা জীবন সেই স্মৃতিগুলোকে মনে করে ঘুমড়ে ঘুমড়ে নিস্তব্ধ হয়ে যেতে পারে। তাই জীবনে চলার পথে বুঝে শুনে মানুষের সাথে পরিচয় করতে হয়। যাতে জীবনে ইচ্ছে স্মৃতি এগুলোকে বয়ে বেড়াতে না হয়।।

জীবনে ইচ্ছে থাকবে ইচ্ছে না থাকলে মানুষ বড় হতে পারে না।কিন্তু সেই ইচ্ছে গুলোকে পিছনে ফেলে স্মৃতিগুলোকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে।।।।
145 Views
9 Likes
5 Comments
5.0 Rating
Rate this:
(8)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (5)

Reader photo
Md Mojibur
14-Dec-2024, 11:00 AM

🥰😍

Reader photo
sornali
07-Nov-2024, 11:44 AM

সেই হইছে 🥰

Reader photo
Ornov
27-Oct-2024, 05:44 PM

nice

Reader photo
Sajid
16-Oct-2024, 10:52 PM

Darun golpo 🖤

Reader photo
roja
16-Oct-2024, 09:09 PM

onek sunder golpo ❤️‍🩹👌🏻

অথৈ আক্তার
অথৈ আক্তার
31-Oct-2024, 11:12 PM

Tnx 😇