বন্ধুত্ব

*** একবার একটা কাঁকড়া সমুদ্র পাড়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল,,আর মাঝে মধ্যেই থেমে থেমে বালির মধ্যে নিজের পায়ের চিহ্ন দেখে খুব খুশি হচ্ছিল 😊😊,,
তার পেছন পেছন পায়ের চিহ্ন গুলো ও এগিয়ে আসছে দেখে সে খুব আনন্দ পাচ্ছিল।

হঠাৎ একটি ঢেউ এসে তার পায়ের চিহ্ন মুছে দিয়ে চলে যায়। এটা দেখে কাঁকড়া টি ভিষনই রেগে যায়।

কাঁকড়া ঢেউ কে বললো : এই ঢেউ আমি তো তোমাকে নিজের বন্ধু ভাবতাম,, কিন্তু তুমি এটা কি করলে,,?😠😠

আমার বানানো সুন্দর পায়ের চিহ্ন গুলোই তুমি মিটিয়ে দিলে,,??

তখন ঢেউ কাঁকড়া কে বললো : ঐ দেখো পিছনে,,,
জেলেরা পায়ের চিহ্ন দেখে দেখেই কাঁকড়া ধরছে।

হে বন্ধু ; ওরা তোমাকে যেন ধরতে না পারে সেই কারণেই আমি তোমার পায়ের চিহ্ন গুলো মিটিয়ে দিয়েছি।

সত্যি কথা এটাই যে অনেক সময় আমরা সামনের মানুষটার কাজ অথবা কথা বুঝতে পারি না,, মনে মনে কিছু একটা কল্পনা করে নিই,, আর সেখান থেকেই তৈরি হয় ভুল বুঝাবুঝির ।যার ফলে অনেক সময় বন্ধুত্ব ভেঙ্গে যায়।

=} বন্ধুরা আমাদের উচিত মনে মনে কোনো কল্পনা না করে উল্টো দিকের মানুষটির সাথে আলোচনা করে তবেই কোনো সিদ্ধান্তে আসা।
যে কোনো বিষয়ে বক্তব্য রাখার আগে একটু ভাবনা - চিন্তা করে নেওয়া।



""সমাপ্ত,,,
148 Views
2 Likes
3 Comments
5.0 Rating
Rate this:
(2)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (3)

Reader photo
মুশফিক আল আরাবি
29-Oct-2025, 01:53 PM

এই যুগে বন্ধুত্ব মানে ভয়,হাসির আড়ালে লুকিয়ে রয় প্রতারণার ছায়া।আজ আর জানি না—কে বন্ধু, কে ছদ্মবেশী শত্রু।তাই এখন হৃদয় খুলি না,কারণ বিশ্বাস ভেঙে গেলে শব্দ হয় না, শুধু নীরবতা বাজে...খুব সুন্দর লিখেছেন, প্রিয় বোন

Reader photo
md Firoz Plabon
15-Feb-2025, 10:12 AM

দারুন একটা গল্প ❤️

আয়েশা আক্তার মিম
আয়েশা আক্তার মিম
15-Feb-2025, 04:58 PM

শুকরিয়া,,👍👍

Reader photo
সাদিয়া
18-Oct-2024, 05:20 PM

সত্যি এরকম বন্ধু হওয়া উচিত

আয়েশা আক্তার মিম
আয়েশা আক্তার মিম
18-Oct-2024, 06:00 PM

হুম এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার 💖💖