এই শরৎ এ তুমি নেই

আজ হঠাৎ ভোরে ঘুম টা ভেঙে যায় । হালকা শীত অনুভব করছিলাম ।
প্রতিদিন ঘুমের ওষুধ না খেলে ঠিক ঘুম আসে না ।
কাল রাতেও খেয়ে ছিলাম কিন্তু কেনো যে ভোরে ঘুম টা ভেঙে গেলো সেটাই এখন খুব ভাবাচ্ছে ।

ঘড়ি তে ওই ভোর চার তে দশ বাজে ।উঠে বসলাম পাশেই জলের বোতল ছিল ,সেটাই এখন খুব দরকার ।
তৃষ্ণার্ত মিটিয়ে পূবের জানলা টা খুললাম ,বেশ একটা ঠান্ডা হাওয়া বইছে ।
হালকা কুয়াশা ও পড়েছে।এতো সুন্দর একটা পরিবেশে আমার মন টা ভালো হয়ে যাওয়ার কথা কিন্তু তাতে হীতেবিপরীত হলো ।চোখ টা ঝাপসা হয়ে এলো , শরৎ এসেছে সেটা বুঝতে পারছি ।কিন্তু তুমি আর ফিরে আসবে না সেটা ও জানি ।
যদি এমন টা হতো প্রতিবছর শরৎ আসে ।তুমি ও যদি ফিরে আসতে তাহলে আর আমাকে একা শরৎ কাটাতে হতো না ।

সেদিন আমি রাগ করেছিলাম , তোমার প্রতি ইচ্ছা করেই । এখন বুঝছি রাগ টা না করলে হয়তো তুমি আজ আমার কাছে থাকতে ।
প্রতিবার রাগ করলে তুমি যেটা করো এক গুচ্ছ গোলাপ নিয়ে আসো । এইবারও সেটাই করবে ঠিক করেছিলে। কিন্তু তুমি আর এলে না ।

গোলাপ এসেছিল তাতে তোমার রক্তে আরও লাল হয়ে উঠেছিল গোলাপের পাপড়ি গুলো।
11 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this:
(0)

মন্তব্য

কোন মন্তব্য নেই