জন্মদিন

আমরা সবাই জানি,,আমরা মুসলিম। মুহম্মদ (সঃ) এর উম্মত।আমরা যে কতটা ভাগ্যবান,,আমরা সেটাও জানি।আবার এটাও জানি,, কোনটা আমাদের জন্য গুণাহ,কোনটা আমাদের জন্য সওয়াব, কোনটা জান্নাত, কোনটা জাহান্নাম!!!
তাও আমরা জেনেশুনে প্রতিনিয়ত কত গুণাহ আদায় করি💔💔!!!!তন্মধ্যে প্রধান হলো জন্মদিন পালন,Anniversary, মৃত্যু দিবসপালন।

ইসলামিক নিয়মে তো কিভাবে কি করা উচিত, কি করা উচিত না,,সেটা সবাই জানেন।তাই এনিয়ে কিছু বলবো না। বরং বাস্তবতাটাই বলি!!

★★জানেন,,এ দুনিয়ার মাটিতে গরীব,নিম্নবিত্ত, মধ্যবিত্তরা কিন্তু খুব lucky. ওরা কিন্তু ধনীদের মতো হাত বাড়ালেই সবকিছু পেয়ে যায় না। আর এভাবে তারা অনেক গুণাহ থেকে দূরে থাকতে পারে। আবার,,জানেন,,এ দুনিয়ার মাটিতে কিছু শান্ত স্বভাবের ছেলেমেয়ে আছে,, যাদের তেমন হৈ হুল্লোড় পছন্দ না,,বেশি বন্ধু নেই,,অল্প কিছু বন্ধু আছে তাও তাদের সাথে খুব কম যোগাযোগ হয়,,এরাও কিন্তু lucky.কারণ,,জন্মদিন সহ কিছু দিন কে কেন্দ্র করে ঐসব ছাইপাঁশ treat দেওয়া, পার্টি, ধুমধামের মতো "" বি'দআত """এরা করে না।

★★★জানেন,,আপনাদের এই লেখিকা মানে"" আমি"" মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান। কষ্টে+ আল্লাহর রহমতে- ২ভাবেই লালিত পালিত হয়েছি।খুব কষ্টে পড়াশোনা করেছি,,করে যাচ্ছি!! লাস্ট যখন class 1 এ পড়তাম তখন শুধু একবার একটু আধটু বড় করে আমার জন্মদিন পালন হয়েছিলো। আর,প্রতিবার ঘরে ছোট করে কিছু মানুষ ডেকে কেক কাটা হতো।
ব্যাস!!! কিন্তু,, ঐযে ক্লাস 1 - ৭বছরের পর থেকে আর কোনদিন জন্মদিন পালন হয়নি!!এমনকি কারো মনে ও মাথায়ও থাকে না। যেহেতু আমরা Middle class family......

যাই হোক,,যেহেতু আমি খুব শান্তশিষ্ট প্রকৃতির।খুব অল্প কিছু friends ছিলো বা ছিলো না বললেই চলে। সবার সাথে হৈ হুল্লোড় দাপাদাপি খুব খুব খুব কম হতো। সেজন্য না কখনো কারো birthday party তে যাওয়া হয়েছে, না কখনো কাউকে ট্রিট দিয়েছি,,,না অন্যের থেকে ট্রিট নিয়েছি,,কিছুই না,,,না কাউকে কখনো উপহার দিয়েছি, না পেয়েছি এসব দিন কে কেন্দ্র করে !!! তবে,,লাইফে ১-২টা মানুষ কে মাঝে মধ্যে উপহার দিয়েছি জন্মদিনে,,আমিও পেয়েছি class 5এ থাকতে।ব্যাস,,এতটুকুই।

তবে,, সবসময় এগুলো নিয়ে হীনমন্যতায় থাকতাম।আজকালের ছেলেমেয়েরা এগুলো করে, আমি তো করি না। তো কিভাবে কি করবো?? কিন্তু,, আলহামদুলিল্লাহ যখন থেকে ইসলামিক নিয়ম গুলো সম্পর্কে জানলাম,, আমার সকল হীনম্মণ্যতা দূর হয়ে গেছে🤲🤲!!
বরং আমিই তো ভাগ্যবতী,,আল্লাহ আমাকে কোন না কোন উছিলায় এসব বিদআতি, গুণাহ থেকে দূরে রেখেছেন 🤲🦋🦋🥰!!!!

কিন্তু আফসোস,, আজকালকার জেনেরেশান সবাই জেনেশুনেও ভুল করে। দূরের মানুষের কথা কি বলবো,,আমার খুবই কাছের ১জন ইসলাম সম্পর্কে আমার চেয়ে ভালো জ্ঞান,,
তারপরও এসবদিনগুলোতে বন্ধুদের ট্রিট দিবে,ঘুরবে,মজা করে, অন্যদের থেকে ট্রিট নেয়,,রেস্টুরেন্ট, ক্যাফে💔💔 ইয়া আল্লাহ রহমত করো!!!এমনকি গতবছর আমার সাথে rude behaviour পর্যন্ত করেছে,,কেন অন্যদের মতো আমি হৈ হুল্লোড় করে শুভেচ্ছা জানালাম না?? ব্যাক্তিগত ভাবে তার জন্য প্রার্থনা করতে পারি,,রোযা রাখতে পারি,প্রার্থনা করে শুভেচ্ছা জানাতে পারি,,কিন্তু আমি তো জানতামই না,,তার জন্মদিন ১২ থেকে ৫এ চলে আসছিলো💔💔!!!!আল্লাহ রহমত করুক 🤲🤲🤲🤍

পরিশেষে বলতে চাই,, আপনারা জন্মদিন, বিবাহবার্ষিকী, মৃত্যুদিন,যেকোন দিন গুলোতে রোযা রাখবেন, নফল নামাজ পড়বেন, মিল্লাত পড়াবেন,যিয়ারত করবেন( মৃত্যুদিবসের ক্ষেত্রে).. এ যুগের সাথে তাল মেলানোর জন্য যদি একান্তই প্রিয়জনেরা wish করতে চাই, বা কিছু দিতে চাই,, তাহলে বলবো silence এ গ্রহণ করবেন।যেন বিন্দুমাত্র আশেপাশে কেউ জানতে না পারে এবং এগুলো কে কেন্দ্র করে যেন বিন্দুমাত্র উৎফুল্ল, শোরগোল না হয়!!
তবে বেস্ট হয় এসব নাইইই করা!!❤️❤️❤️


160 Views
2 Likes
2 Comments
3.0 Rating
Rate this:
(2)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
রাজিয়া সুলতানা
29-Sep-2024, 07:21 PM

episode 4and 5(ended part) উল্টো পাল্টা published হয়েছে,,তার জন্য দুঃখীত!!

Reader photo
রাজিয়া সুলতানা
29-Sep-2024, 07:20 PM

হ্যালো,,প্রিয় পাঠকেরা...এটার সাথে সাথে আজই Sultanas loving world এর episode 4 ও published হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা episode 1,2,3,4,5(ending part) enjoy করবেন।আশা রইলো🥰🥰!! episode 4