অচেনা মেয়ে

অচেনা মেয়ে
ওই পিচ্চি এতো সুন্দর গল্প কিভাবে লিখো । বার বার শুধু প্রেমে পড়ে যাই ।
👇
রাতে খাওয়া শেষে শুয়ে শুয়ে ফেসবুকিং করছি এমন সময় একটা মেয়ে মেসেঞ্জারে নক দিয়ে এ কথাটা বললো ।

আমিঃ ধন্যবাদ ।

মেয়েটিঃ সিনিয়র মেয়েদের নিয়ে গল্প লিখতে দেখি বেশি । সিনিয়র আপুদের কি ভালো লাগে পিচ্চি ?

আমিঃ 🙈🙈

মেয়েটিঃ ওরে বাবা পিচ্চিটা আবার লজ্জাও পায় ।

আমিঃ এই আপনি আমাকে পিচ্চি পিচ্চি করতাছেন কেন ? আপনি কি আমাকে দেখেছেন ?

মেয়েটিঃ হ্যাঁ দেখছি ।

আমিঃ কোথায় ?

মেয়েটিঃ সেটা পরে কখনো জানতে পারবে ।

আমিঃ কে আপনি বলেন তো,,,

মেয়েটিঃ শুধু আমার নাম জেনে রাখো,,,,আমার নাম জান্নাত ।

আমিঃ আর আমি.....(পুরো টা না বলতে দিয়ে)

জান্নাতঃ আমি জানি,,,তুমি রাকিব, বাসা বগুড়া, তুমি অনার্স ২য় বর্ষে পড়ো তাই না ।

আমিঃ ওরে বাবা এই মেয়েতো আমার সব কিছুই জানে ।

আমিঃ আচ্ছা আপনি কে বলেন প্লিজ,,,,

জান্নাতঃ সময় হলে ঠিকই জানতে পারবে । আর হ্যাঁ আমি কিন্তু তোমাকে প্রতিদিন ডিসটার্ব করবো মেসেঞ্জারে নক দিয়ে ।

আমিঃ 🙂🙂

এভাবে আরো কিছুক্ষণ মেয়েটার সাথে কথা বললাম । আমার চ্যাটিং করতে তেমন ভালো লাগে না । কিন্তু কেন জানি না এই মেয়ের সাথে কথা বলতে অনেক ভালো লাগলো ।

শুধু ভাবতে লাগলাম এই মেয়েটি আমাকে কিভাবে চিনে । ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গিয়েছিলাম নিজেও জানি না । সকালে এসে আম্মু ডাকাডাকি করতেছে,,,,

আম্মুঃ এই রাকিব,,,

আমিঃ উমমমম

আম্মুঃ উঠ তাড়াতাড়ি কলেজে যাবি না । কয়টা বাজে খেয়াল আছে তোর,,,

আমিঃ হুমম সাড়ে সাতটা ।

আম্মুঃ জ্বি না নয়টা ।

আমি এক লাফে ঘুম থেকে উঠে দেখলাম সত্যিই তো নয়টা বাজে ।

আমিঃ আম্মুওওওও তুমি কি হ্যাঁ । আরো আগে ডাকতে পারলে না ।

আম্মুঃ সেই সাতটা থেকে ডাকতেছি ।

তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম । অনেক দেরি হয়ে গেছে তাই ক্যাম্পাসে ঢুকেই দৌড়ে যেতে লাগলাম ।

দৌড়াতে দৌড়াতে কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। মনে হয় কোনো লোহার সাথে ধাক্কা খেয়েছি।উরিম্মা আমার কোমড়টা মনে হয় গেল।উহ!ব্যাথা।

কোনো রকমে উঠে দেখি আমার পাশে একটা মেয়ে দাড়িয়ে আছে । দেখতে তো মাশাআল্লাহ পরীর মতো।

মেয়েটিঃ এই ছেলে তোর চোখ কি বাসায় রেখে আসছিস ?(মেয়েটা রেগে বলল)

আমি মেয়েটার কথা শুনে আমার চোখে হাত দিয়ে বললাম,,,,

আমিঃ আমার চোখ তো ঠিকই আছে ।

মেয়েটিঃ তাহলে আমাকে ধাক্কা মারলি কেন ?

আমিঃ ওহ সরি ভুলে ধাক্কা লেগেছে । আর এমন হবে না ।

মেয়েটিঃ কিসের হবে না হা । আগে ১০ বার কান ধরে উঠবস কর । তারপর তোর রেহাই ।

আমিঃ কিহ!কখনও সম্ভব না।

মেয়েটিঃ তাহলে আমার হাতের থাপ্পড় খা বলে ঠাস করে দুটা থাপ্পড় মেরে দিলো।

এমন ভাবে থাপ্পড় খাবো কখনও আশা করি নি ।

মেয়েটিঃ ওই শোন নেক্সট টাইম আমার সামনে দেখলে আরও থাপ্পড় খাবি বুঝলি ?

এভাবে ছাড় দিলে চলা যাবে না । তাই মেয়েটাকে বললাম,"ম্যাডাম শুনুন।"

মেয়েটিঃ কি শুনবো ? বেশি কথা বললে আব্বু কে বলে তোর টিসি দিয়ে দিবো বুঝলি ?

আমিঃ আপনার আব্বু কে ?

মেয়েটিঃ এই ভার্সিটির প্রিন্সিপাল।

আমি আর কোনো কথা বললাম না । জানি কিছু বললে হিতে বিপরীত হবে । এজন্য ওখান থেকে ক্লাস রুমের সামনে চলে এলাম।

ক্লাসে দেখি অনেক স্টুডেন্ট । আর মেডাম লেকচার দিচ্ছে ।

আমিঃ ম্যাডাম আসতে পারি?

মেডামঃ আসো।

আমি রুমে ঢুকে পেছনের সারি তে বসলাম।আমার পাশে আমার বন্ধু রানা বসে আছে । ক্লাস শেষে রানার সাথে বের হয়ে এলাম । আম গাছের নিচে এসে বসলাম ।

একটু পর দুজন ছেলে এলো । রানা ওদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিলো । একজনের নাম জাহিদ আরেকজন ইমন । আমাদের সাথেই পড়ে।ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলাম।

চলবে,,,,,,,,,

গল্পটা আমার লাইফের সাথে অনেক মিল আছে । আমার জীবন থেকেই নেয়া । আশা করি সবাই সাপোর্ট করবেন ।
29 Views
1 Likes
0 Comments
0.0 Rating
Rate this:
(0)

মন্তব্য

কোন মন্তব্য নেই

সকল পর্ব