ঠকানোর ফল

এক শিক্ষিত বেকার ভদ্রলোক ১ বছর ধরে চাকরি খুজঁছে। এদিকে তার সংসারের অবস্থা খারাপ।তার বৃদ্ধ বাবা চায়ের দোকান করে, সেও তার বাবাকে সাহায্য করে।ঐ চায়ের দোকানের ক্ষুদ্র ইনকাম দিয়ে তাদের পরিবার চলে।বর্তমান সময়ে ঐ টাকা দিয়ে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই সে প্রচুর খুঁজে একটা চাকরি যোগাড় করল, কিন্তু ঐ চাকরির জন্য ১২ লাখ টাকা ঘোষ দিতে হবে।সে তার বাবাকে ঐ কথা বললে তার বাবা ঋণ নিয়ে এবং আত্মীয়দের কাছ থেকে ধার নিয়ে চাকরির আশায় টাকা জমা দেয়।কিন্তু টাকা দেওয়ার পর ঐ লোককে ফোন
করলে আর ঐ লোক ফোন Received করছে না।
আর অন্যদিকে, ঐ দুর্নীতিবাজ ব্যাক্তি ঐ টাকা দিয়ে তার ছেলেকে একটা বাইক এবং তার স্ত্রীকে গয়না কিনে দেয়। বাইক কেনার পরদিন তার ছেলে গুরুতর Accident করে।এতে তার ছেলের দুইটি পা নষ্ট হয়ে যায়।ডাক্তার বলেছে চিকিৎসা করতে ৯ লক্ষ টাকা প্রয়োজন।ঐ লোক টাকা পরিশোধ করে।এবং ডাক্তার মনে মনে ভাবে আজকে ৪ লক্ষ টাকার চিকিৎসা ৯ লক্ষ টাকা নিলাম,আজকে ৫ লক্ষ টাকা লাভ হলো।ঐ টাকা দিয়ে ডাক্তার তার মেয়ের জন্য আইফোন নিয়ে যায়। এরপর দিন ডাক্তার বাড়ি ফিরে শুনে তার মেয়েকে কিডন্যাপ করা হয়।কিছুক্ষণ পর তার মোবাইলে অপহরণকারীদের ফোন আসে।এবং ১৫ লক্ষ টাকা দাবি করে।
শিক্ষা - কাউকে ঠকালে আপনি নিজে ঠকবেন
25 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this:
(0)

মন্তব্য

কোন মন্তব্য নেই