সন্ধ্যা নামার আগে

পৃথিবীটা এত সুন্দর কেন? মরতে ইচ্ছে হয় না , আবার বাঁচতে ও ইচ্ছে হয় না । পৃথিবীতে মন চাইলেও সবকিছু হয় না। যদিও তার জন্য দরকার কঠোর পরিশ্রম ও ইচ্ছে শক্তি।
কিছু কিছু কথা আছে যা কাউকে বলা যায় না, কিছু কিছু দুঃখ আছে যা মন চাইলেও প্রকাশ করা যায় না। সেই বেদনা এক সময় পাহাড় পরিমাণ উচু হয়ে মানুষের মন ভেঙে দেয়। আমি চিৎকার করে কাদিতে চাই, কিন্তু কাদতে আমাকে বাধা দেওয়া হয়।
শত বাধার মাঝেও আমাকে উঠে দাড়াতে হয়। কান্নার মাঝে ও হেসে দিন কাটাতে হয় আমাকে।
হে, সেই আমি, যে শত বাধার মাঝেও সপ্ন দেখে। আসলে সপ্ন দেখতে কিন্তু টাকা লাগে না, সপ্ন পূরণ করতে অনেক টাকার প্রয়োজন।
মাঝে মাঝে মনে হয় আমার মতো সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই । আবার অনেক সময় মনে হয় সবচেয়ে দুঃখী মানুষই আমি পৃথিবীতে। কিছু কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে আছে সেই বুকে। কিছু অশ্রু থেমে আছে চোখের নিকটে যা ঝরে না।
ক্লান্ত তবুও হাল ছাড়িনি, আগের মতোই হাসি খোচট খাচ্ছি । পথ পেরুতে তবু লড়তে ভালোবাসি।
আসলে মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়াটাই অপরাধ । না হাসতে পারি, না কাঁদতে পারি, না কাউকে কিছু বলতে পারি । চুপ করে সব সহ্য করতে হয়।
আসলে পৃথিবী বদলায় নি, পৃথিবীর মানুষ বদলে গেছে। পৃথিবীতে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোভাসবে একদিন সেই তোমাকে সবচেয়ে বেশি আঘাত করবে। অন্য কেউ কষ্ট দিলে তা কিন্তু মানা যায়, কিন্তু যখন নিজের আপন মানুষটা কষ্ট দেয় তখন তা মানা যায় না। সময়ে সবকিছু মেনে নিতে হয়।
পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নয়, চাইলেই সবকিছু সম্ভব । অনেক কষ্ট থাকা সত্ত্বেও মেয়েদের ঘরে ফিরতে হবে ঠিক সন্ধ্যার আগে।

এবার নতুন কিছু হোক নতুন পৃথিবীতে ।
🌏 🌏 🌐 🌐
162 Views
3 Likes
2 Comments
5.0 Rating
Rate this:
(3)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
L x Tamanna
30-Aug-2024, 03:16 PM

হুম এটাই মেয়েদের জীবন।

তামান্না চৌধুরী
তামান্না চৌধুরী
06-Sep-2024, 07:25 PM

হ্যা বান্ধবী এটাই মেয়েদের জীবন। আমার আইডি বন্ধ করার জন্য ধন্যবাদ ।

Reader photo
Nahid Chowdhury
27-Aug-2024, 08:02 PM

very nice.

তামান্না চৌধুরী
তামান্না চৌধুরী
06-Sep-2024, 07:38 PM

Thanks you.