চারিদিকে এতো অন্যায় অবিচার দেখে দেখে,
চোখে আমাদের ছানি পড়ে গেছে,
আর্তনাদ আর হাহাকারের ধ্বনি,
আমাদের কানে তালা লাগিয়েছে,
তাই তো আজ আমরা বিদ্রোহী।✊
পৃথিবী পাড়ায় লেগেছে আগুন,
তাই আমরা সবাই বিদ্রোহী এখন।✊
আমরা কেন বিদ্রোহী?কি তার কারণ?
কারণ আমরা যে ন্যায় চেয়েছি।✊
শান্তি নাই,শান্তি কোনোখানেই শান্তি নাই,
পৃথিবী জুড়ে অশান্তির এক জাল বিছানো।
নিয়ম গুলোও উলটে গেছে,
ন্যায় চাইলে লড়াই করো,✊
আর অন্যায় করলে বুক ফুলিয়ে ঘুরো,
আর কতদিন থাকবো চুপ?
অনেক তো হলো,এবার নাও আমাদের ক্ষুব,
আজ আমরা সবাই,
বিদ্রোহীদের খাতায় নাম লিখিয়েছি।✊
->তুরজাউন<-

কোন মন্তব্য নেই