কেয়ামত দিবসে কারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন।

"আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ الإِمَامُ الْعَادِلُ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ.

যে দিন আল্লাহ্‌র (আরশের) ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তা‘আলা তাঁর নিজের (আরশের) ছায়ায় আশ্রয় দিবেন।

০১. ন্যায়পরায়ণ শাসক।
০২. সে যুবক, যে বেড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে।
০৩. সে ব্যক্তি, যার কলব মসজিদের সাথে লেগে আছে।
০৪. সে দুই ব্যক্তি, যারা পরস্পরকে ভালবাসে আল্লাহর ওয়াস্তে, একত্র হয় আল্লাহ্‌র জন্য এবং পৃথকও হয় আল্লাহ্‌র জন্য।
০৫. সে ব্যক্তি, যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী (পাপকাজে) আহবান জানায়, কিন্তু সে এ বলে প্রত্যাখ্যান করে যে, ‘আমি আল্লাহকে ভয় করি’।
০৬. সে ব্যক্তি, যে এমন গোপনে দান করে যে, তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না।
০৭. সে ব্যক্তি, যে নির্জনে আল্লাহর যিক্‌র করে, ফলে তার দু’ চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়।

সহীহ বুখারী, হাদীস ৬৬০ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৬২৭ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"
182 Views
4 Likes
3 Comments
4.0 Rating
Rate this:
(4)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (3)

Reader photo
মো:সিফাত মিয়া
21-Aug-2024, 05:09 PM

Mass-allaha💬💌🪩

Reader photo
Chowdhury Tamanna
19-Aug-2024, 10:43 PM

অনেক সুন্দর হইছে ।

Reader photo
Chowdhury Tamanna
19-Aug-2024, 10:43 PM

আসসালামু আলাইকুম