বৃষ্টি বিলাস ☔☔☔

জানো প্রিয়
আমার না খুব বৃষ্টি হতে ইচ্ছা করে
খুব ইচ্ছা করে বৃষ্টির ফোটা হয়ে তোমাকে ছোবো
তুমি জানতেই পারবে না
বিষয়টা অনেক মজার না
আবার ধরো, প্রচন্ড অভিমানে জমে থাকা কান্নাগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়বে
কেউ জানতেই পারবে না
তাইতো বৃষ্টি হতেই ব্যালকনিতে চেয়ার পেতে বসি
আর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকি
কি সুন্দর অবিরাম ঝরছে বৃষ্টির ফোঁটাগুলো
যেন কোন ক্লান্তি নেই
আমিও তো এমন হতে চেয়েছিলাম বল
বৃষ্টির ফোটার মতো
ক্লান্তিহীন
যে শত আঘাতেও ক্লান্ত হবে না
ইশ্, যদি বৃষ্টি হতে পারতাম
281 Views
6 Likes
4 Comments
4.5 Rating
Rate this:
(4)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (4)

Reader photo
ইমতিয়াজ আহমেদ ইমরান
08-Apr-2025, 06:30 PM

দারুন হয়েছে তবে আমার আরেকটু বড় একটু সময় আরেকটু গুছিয়ে একটু বড় পরিসরে লেখতে পারতেন তবে যেটা লেখেছেন অসাধারণ

Reader photo
ফাতেমা আক্তার
20-Aug-2024, 09:50 AM

খুব খুব খুব খুব খুব খুব খুব সুন্দর লিখেছেন,,, আজকে প্রথম পর্ব পড়লাম,, ইনশাআল্লাহ আবার পরে পরবো ,, আমার লেখা পড়ার অনুরোধ র‌ইলো ,,, আমাকে ফলো করলে আমিও সাথে সাথে আপনাকে ফলো করবো ইনশাআল্লাহ ‌।

Reader photo
মোঃ আলমগীর হোসেন (আতিক)
14-Aug-2024, 06:36 PM

অসাধারণ! এরকম আরো চাই!আমার মামাতো বোন যখন রোমান্টিক বউ ধারাবাহিক গল্পটা পড়ার অনুরোধ রইল।

Reader photo
নাবিলা মেহেজাবিন
14-Aug-2024, 06:35 PM

গল্পটি অসাধারণ। এরকম গল্প আরো চাই।