প্রতিবেশীর বহু-রুপ

আমি নাকি দিন-দিন মুটিয়ে যাচ্ছি। তাই কিছু প্রতিবেশী আমাকে উপদেশ দিলো,

-- "খাবার কম করে খাও, আর বেশি করে হাটাহাটি করিও।
সারাদিন বাসায় কেনো থাকো? কোথাও গিয়ে ঘুরে আসো, শরীর তো কমবে।"

খাবারের পরিমাণ কমিয়ে দিলাম। ভাবলাম ঘুরতে যাবো। ঘুরা ও হবে হাটাহাটি ও হবে।
এতে যদি কিছুটা স্বাস্থ্য কমে ক্ষতি কী!

যেই ঘুরে আসলাম, ওমা প্রতিবেশী দেখি তখন উল্টো সুরে গান করছে।
বলাবলি হচ্ছে,

-- " কী বলবো ভাবি, এই মেয়ে কোথায় গিয়েছে কী জানি। বাসায় তো দু-দন্ড ও রই না। সারাদিন টইটই খালি ঘুরে বেড়ায়।
শেষ-মেশ আমাদের পাড়ার নাম-ডাক আবার না ডুবিয়ে দেয়!"

-- "ঠিক বলেছেন ভাবি, সেদিন দেখলাম খাবার ও কমিয়ে খায়। এতো কিপ্টে হলে চলে বলেন?"
___________________________________________

কিছু কিছু প্রতিবেশী ঠিক এমনি বহুরূপী। যাদের বলা হয় দু - মুখো সাপ।
তাদের থেকে দূরে থাকবেন। তারা আপনাকে উস্কানি মূলক নানা কথা শুনাতে আসবে, তাই তাদের সব কথায় কান দিতে নেই।

30 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this:
(0)

মন্তব্য

কোন মন্তব্য নেই