জগাখিচুড়ি

ইউটিউব দেখে শখের বশে গিয়েছি রান্না করতে,
ইউটিউব এ দেখিয়েছে আলু সিদ্ধ করে ভর্তা বানিয়ে তেলে ভাজতে হবে।
সবই ঠিকঠাক ছিলো, কিন্তু আলু ভাজতে গিয়ে দেখি কড়াইয়ে লেগে দাগ হয়ে গিয়েছে।
ভাবলাম এবার হয়তো কোথাও একটা ভুল হয়ে গিয়েছে। পরের বার না হয় আবার ট্রাই করবো।
যাক, একটা তো গেলো --

কিছুক্ষণ পর ইউটিউব থেকে চা বানানো শিখলাম। চা অবশ্য আমি করতে পারি কিন্তু ভিডিও দেখে মনে হলো এইভাবেই একবার করে দেখি কেমন হয়।
ভিডিও তে মহিলাটি বলেছিলো একটি পাতিলে তিন চামচ চিনি নিয়ে অনবরত নারতে যতক্ষণ পর্যন্ত চিনি গলে না যায়, তারপর অন্য উপকরণ দিতে হবে। আমি ও তাই করলাম।
ওমা পরে দেখি, চিনি তো গলেছেই সাথে পাতিল ও পুড়েছে।

এই কান ধরলাম ভাই আর জীবনে ইউটিউব এর ভিডিও দেখে রান্না করতাম না।

আপাতত আম্মুর নামাজ শেষ হওয়ার আগে নিজের রুমে গিয়ে সবার আগে খেয়েদেয়ে ঘুমের ভান ধরে পরে থাকবো।
30 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this:
(0)

মন্তব্য

কোন মন্তব্য নেই