গল্পটা আমার নিজের। ২০০৬ সালে প্রথম বারের মত কক্সবাজার গিয়েছিলাম বেড়াতে বন্ধুদের সাথে। তখন মনে হল ইস্ যদি কক্সবাজার থেকে যেতে পারতাম!
সেই সপ্ন পুরুন হল ২০০৯ সালে এসে। আবারও বেড়াতে এসে চাকুরী হল ঔষধ কোম্পানিতে।
তখন থাকতাম হোটেল ভাড়া করে, নতুন চাকুরী এবং সেই সাথে নতুন জায়গায়, সেই রকম ইনজয় করতাম। আর প্রতি দিন সাগর পাড়ে না গেলে তো মনই ভরতো না।
রাতের বেলায় কলাতলি বিচ এ বসে থাকতাম দল বেঁধে। কত আড্ডা কত রাত এই ভাবে কেটে গেল,হারিয়ে গেল জীবন থেকে! পাঠক বুঝতে পারবেন তার নিজ উপলব্ধি থেকে।
আমার সকাল বেলা ডিউটি ছিল ডায়াবেটিক হাসপাতালে। সেটা এটা একবারে বিচ এর কাছে,প্রতিদিন হাসপাতালে গিয়ে ডা: এর সহকারীকে ভিজিটিং কার্ডটি দিয়ে, চলে যেতাম সাগর পাড়ে। ধোঁয়া ওঠা কপিতে চুমুক দিতে দিতে ঢেউ আঁচড়ে পড়ার দৃশ্যে হারিয়ে যেতাম ক্ষণিকের জন্য। আজ লিখতে বসে আবার হারিয়ে গেলাম ফেলে আসা সেই সৃতি গুলোর মাঝে।
এরপর কেটে গেল অনেক সময়।
কিছুদিন পর আমরা রুম পাল্টে চলে আসি রুমালিয়ার ছড়ায়……(চলবে)।
কক্সবাজার এর ভূত
53
Views
0
Likes
0
Comments
0.0
Rating

কোন মন্তব্য নেই