এমন বিয়ে কখনো দেখিনি

এমন বিয়ে কেউ কখনো দেখেছেন?
নেওয়া তো দূরের কথা দেওয়া নিয়ে কাড়াকাড়ি!!!

গত পরশু একটি বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম
আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। সত্যিই এমন বিয়ে বরকতময় কোনো সন্দেহ নেই,ইনশাআল্লাহ।

আছরের পরে বিয়ে,
মাগরিবের পরে মেয়েকে তুলে নিলো,
তারপর দিন জোহরবাদ ওলিমা।

বরযাত্রী হলো শুধুমাত্র দুজন: ছেলে, ছেলের বাবা।
আরো আশ্চর্যের বিষয় হলো: পূর্ব থেকেই শর্ত দেয়া আছে,
কোনো খাবার এর ব্যবস্থা করা যাবে না। করলেও তারা খাবে না।
বাধ্য হয়ে সকল অর্ডার ক্যানসেল করলাম। বাবুর্চিকেও বিদায় দিলাম।

অথচ ছেলেপক্ষ পূর্ণ মোহরানা আদায় করেছে মেয়ের, এক টাকাও বাকি রাখেনি।
ওদিকে পরদিন জোহরবাদ অলিমায় মেয়ে পক্ষের সকল আত্মীয়-স্বজনকে দাওয়াত দিয়েছে। এবং বলেছে যে কোনো মূল্যে সকলকে আসতেই হবে।

বাসর করেছে ছেলের ঘরে, মেয়ের ঘরে তারা বাসর করতে দেয়নি। যাতে তাদের কোনো খরচ না হয়।

ফার্নিচারের অর্ডার দিতে চেয়েও পরামর্শ ক্রমে দেয়া হয়নি।
কারণ ছেলেপক্ষ কোনো ফার্নিচার গ্রহণ করবে না।

জিজ্ঞেস করলাম ছেলের বাবাকে আপনারা এমনটা কেন করছেন?
কিছুই তো গ্রহণ করতে চাচ্ছেন না। এমনকি এক লোকমা খাবার খেতে চাচ্ছেন না।

ছেলের বাবা: একটা মেয়ের বাবা মেয়েকে ছোট সময় থেকে সম্পূর্ণ স্বার্থহীনভাবে ভরণপোষণ দিয়ে থাকে, শিক্ষা দীক্ষা দিয়ে থাকে।
তারপরে সেই জলজ্যান্ত মেয়েটিকে অন্য একটি পুরুষের ঘরে দিয়ে দেয়।
বিয়ে দেওয়ার সময় কতটা কষ্ট তাঁদের ভিতরে থাকে।

তারপর যদি আবার সেই পিতার উপরে বিভিন্ন বিষয় চাপিয়ে দেয়া হয়,কত বড়ই না জু"লুম হবে তাঁদের উপর।

এটা কোনো বানানো ঘটনা নয় বরং এটা হচ্ছে আমারই এক বন্ধুর আপন মামাতো বোনের বিবাহের সংক্ষিপ্ত বিবরণ।
229 Views
1 Likes
2 Comments
3.0 Rating
Rate this:
(2)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
Chowdhury Tamanna
24-Aug-2024, 07:24 AM

সুন্দর হইছে । আমার আইডি ফলো করার অনুরোধ রইল।

Reader photo
আনিসুর রহমান আনসারী
29-Jul-2024, 10:11 PM

🥰🥰🥰🥰🥰