এক জাতীয় চাপাবাজ যাচ্ছিলো আন্তর্জাতিক চাপাবাজ এর বাড়িতে।জাতীয় চাপাবাজ ভাবলো যে আমার চেয়ে বড় চাপাবাজ আর কে হতে পারে। আমিইতো বড় চাপাবাজ। এইবার আন্তর্জাতিক চাপাবাজকে দেখে নেবো। যেতে যেতে রাস্তায় আন্তর্জাতিক চাপাবাজ এর ছোট্ট ছেলের সাথে দেখা হলো।জাতীয় চাপাবাজ আন্তর্জাতিক চাপাবাজ এর ছেলেকে বিভ্রান্ত করার জন্য তার কাছে জিজ্ঞাসা করল যে এই তাল গাছটা কার। ছেলেটি বলল আমার বাবার।তখন জাতীয় চাপাবাজ বলল যে এই গাছটা আমার খুব প্রয়োজন।এটা কি আমার কাছে কোন ভাবে বিক্রি করা যায়। ছেলেটি সাথে সাথেই উত্তর দিলো যে না না কি বলেন? আপনার মাথা ঠিক আছে তো?এই গাছটা আমার বাবা খেলাল করার জন্য রেখে দিয়েছেন।
ছেলেটির কথা শুনে জাতীয় চাপাবাজ বিস্মিত হলো এবং মনে মনে বলল যে,যে বাবার এতো ছোট্ট ছেলে এমন চাপাবাজি করতে পারে। তাহলে তার বাবা কোন লেভেলের চাপাবাজ। আমার এখন আর সামনে এগিয়ে যাওয়া উচিত হবে না।এই ভেবে সে বাসায় ফিরে গেল।

কোন মন্তব্য নেই