কন্যা সন্তান চাঁদের আলো

যেদিন আমি জানতে পারলাম তুই আমার পে'টে তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না। ডাক্তার টেস্ট করে বললো আমার গর্ভে তুই দু মাস হলো বেড়ে উঠছিস। আমি সেদিন খুশি হতে পারিনি জানিস৷
কারন: আমার বিয়ে হয়েছে চারমাস। ঘরোয়া ভাবে আমার স্বামী অপূর্ব এর সাথে আমার বিয়েটা হয়। আমি মাত্র এস এস সি পাস করা স্টুডেন্ট। রেজাল্ট হাতে পেতেই আমার চোখে ঝিল মিলিয়ে উঠলো হাজারও সপ্ন। এরই মাঝে একটা বিয়ে বাড়ি গিয়ে তোর বাবার সাথে আলাপ৷ বাড়িতে জানালে আমাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। তোর বাবার তেমন ইনকাম নাই। বিস্কিট কোম্পানি তে ছোট একটা চাকরি করে। শাশুড়ী, আমি, অবিবাহিত ননদ, এই নিয়ে সংসার আমাদের । আমি পড়াশোনা করছি, আমার ননদ পড়াশোনা করে। এক কথায় টানাটানি তে চলে যায় দিন।

ভেবে ছিলাম এইস এস সি দিয়ে তোকে আনব। কিন্তু তুই আমার ভেতরে দুমাস হয়ে গেছে এসেছিস৷ এতোকিছুর মধ্যে তোকে আমি কিভাবে সামলাব বল? আমি নিজেই ছোট এখনও। সংসার, স্বামী, পড়াশোনা তার মধ্যে তোর বেড়ে ওঠা সবটা নিয়ে আমি একটু ভৃত ছিলাম।

তোর বাবাকে কথাটা জানাতেই সে খুশিতে আমাকে কোলে তুলে নাচতে লাগলো। আমি বললাম অভাবের সংসারে কি করে বাচ্চা টাকে মানুষ করবো। সে বললো ভগবান দিছে কোনভাবে হয়ে যাবে।

এভাবে দেখতে দেখতে আমার নয়মাস হয়ে গেলো। একদিন রাতে ঘুমের মধ্যে আমার পেইন উঠলো৷ তোর বাবা তাড়াতাড়ি করে আমাকে নিয়ে হসপিটালে ছুটলেন। আমার অনেক কষ্ট হচ্ছে, আমি আর সামলাতে পারলাম না। জ্ঞান হারিয়ে ফেললাম। ডাক্তার আমাকে সাহস দিলো। টানা দু'ঘন্টা এক জীবন যুদ্ধ কাটিয়ে আমি তোর হাসিখুশি মুখটা দেখলাম। কি সুন্দর মায়াবী ফুটফুটে কন্যা সন্তান আমার কোলে। আমি ভাবলাম তুই শুধুই আমার সম্পদ। আমার চোখেমুখে ফুটে উঠলো খুশির আলো।

তোকে নিয়ে বাড়িতে আসলাম। আসা মাত্র খবর পেলাম তোর বাবার ভালো পোষ্টে চাকরি হয়েছে। কিছুদিন পরেই ননদ কে দেখতে আসলো একেবারে বিয়ের দিন ঠিক করে গেলো তারা।

তোকে পে'টে নিয়ে আমি যে নার্সিং এক্সাম টা দিয়েছিলাম সেখানে চান্স হয়েছে। আমি আর তোর বাবা খোলা আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলাম,, তুই আমাদের ভাগ্যলক্ষ্মী।চাঁদ নিশানা করে তোকে কোলে নিয়ে ইশারা করে বললাম তুই আমাদের ওই চাঁদের আলো।ছোট সংসারে আলো হয়ে এলি তুই।

আমরা মনে করি কন্যা সন্তান আমার জন্য বিপদ কিন্ত আসলে কন্যা সন্তান আমাদের জন্য ভাগ্যবান আমাদের জ্বিবন পাল্টে যায়..!!
87 Views
2 Likes
0 Comments
5.0 Rating
Rate this:
(1)

মন্তব্য

কোন মন্তব্য নেই