অর্ধ জাহানের বাদশাহ ও তার ঈদ


১.
ঈদের আগের দিন খলিফা উমরের (রাঃ) স্ত্রী উমরকে বললেনঃ” আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে”

অর্ধ্ব-পৃথিবীর শাসক খলিফা উমর (রাঃ) বললেন, "আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই"

২.
পরে খলিফা উমর (রাঃ) তার অর্থমন্ত্রী আবু উবাইদা (রাঃ)-কে এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি পাঠালেন। সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি, যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেন, তাঁর এ ধরণের চিঠি পেয়ে আবু উবাইদার (রাঃ) চোখে পানি এসে গেল।

আবু উবাইদা (রাঃ) বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, ‘আমীরুল মুমিনীন! অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে। প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না? দ্বিতীয়ত, বেঁচে থাকলেও জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?’

৩.
চিঠি পাঠ করে খলিফা উমর (রাঃ) কোন প্রতি উত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তাঁর চোখের পানিতে দাঁড়ি ভিজে গেলো। আর হাত তুলে আবু উবাইদার (রাঃ) জন্য দোয়া করলেন- একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে।


অথচ এখন একটি গ্রামের মেম্বার হলেই কোটিপতি হয়ে যায়। মসজিদের ফান্ডই নয়ছয় করে। মাজারে দান করা মুরিদদের কোটি টাকার কোন হিসাব থাকে না। ছয় হাজার টাকা বেতনে চাকরি করে, বউকে পঞ্চাশ হাজার টাকা দামের শাড়ি উপহার দেয়।
গরীবের হক চুরি করা চোরেরা কি জানে না যে অর্থ-সম্পদ,সন্তান-সন্তুতি সবই আল্লাহর দেয়া পরীক্ষার বস্তুসরূপ,নিশ্চয়ই জানে কিন্তু অর্থ-সম্পদের মোহ তাদেরকে এমনভাবে জড়িয়ে ধরেছে যে নিজেদের ইমান বিক্রি করতেও দ্বিধা করে না।

হযরত ওমর (রাঃ) বলেছিলেন,” আমার শাসনামলে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় তবে আমি ওমরকে কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে”

এই কথা কি এখনকার সময়ের জালিম শাসকদের কানে পৌঁছে নি যাদের কারণে মানুষ না খেয়ে মারা তো যাচ্ছেই সেই সাথে মানুষের গলা টিপেও মারা হচ্ছে,দুনিয়ার কাছে এরা নিজেদের আখিরাতকে বিক্রি করে দিচ্ছে আর এজন্যই আল্লাহ তায়ালা বলেন জাহান্নামের জ্বালানি হবে মানুষ ও পাথর।

যাইহোক,কথা আছে চোরে শুনে না ধর্মের কথা যারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার আরাম-আয়েশ-বিলাসিতার কাছে তাদের কাছে এগুলো নিছক গল্প ছাড়া কিছুই না!!!
643 Views
5 Likes
4 Comments
4.8 Rating
Rate this:
(5)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (4)

Reader photo
নাম মো: নাঈমুর রহমান
27-Oct-2024, 12:18 PM

আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই এই ইসলামিক গল্পরা পড়ে খুব ভালো লাগলো আমি চাই আপনি এরকম আরো অনেক সুন্দর সুন্দর ইসলামিক গন্ড পোস্ট করেন

Reader photo
Chowdhury Tamanna
19-Aug-2024, 10:55 PM

very nice

Reader photo
Md Ramjan
28-Jul-2024, 03:34 PM

Allah jodi amr Eman ka sahabi dar moto kora ditan..amaka hadayat dia kotoi na valo hoto

Reader photo
মোঃ রুবেল
06-Jul-2024, 06:01 PM

অসাধারণ