চিন্তা

** দূরের এক গ্রামে বাস করতো লাল্লু চোরা।সে প্রতি দিন চুরি করতো। শরীরে সরিষার তেল মেখে চুরি করতে বাহির হতো।যাতে কেউ তাকে ধরতে না পারে। তেমনি ভাবে সেই গ্রামে বাস করতো যুবক খলিল উদ্দিন।সে ছিলো নামাজি। প্রতিদিন নামাজ পড়তো এমন কি সে তাহাজ্জুদ এর নামাজ ও পড়তো। সে ছিল অনেক বেশি আল্লাহওয়ালা।

** প্রতি দিনের মতো লাল্লু চোরা চুরি করতে বাহির হয়েছে। শরীরে তেল মেখে পিট পাট হয়ে চুরি করার উদ্দেশ্যে রওয়ানা হলো। চুরি করতে করতে রাত প্রায় তিনটা বেজে গেছে।
চুরি করা শেষ করে লাল্লু চোরা খলিল উদ্দিন এর বাড়ির পিছনের পুকুরের পাশ দিয়ে যাচ্ছে। তখন সে ভাবলো পুকুরে নেমে তার শরীর থেকে তেল ধুয়ে পেলবে। সে পুকুরে নামলো এবং দেখলো পুকুরের অন্য প্রান্তে কোনো একটা লোক আছে। সে লোকটা ছিলো খলিল উদ্দিন সে তাহাজ্জুদ এর নামাজ পড়বে তাই অজু করতে পুকুরে আসছে।খলিল উদ্দিন ও লাল্লু চোরকে দেখতে পেলো।

** দুই জনের চিন্তা ****

** লাল্লু চোরা ভাবলো - আমি কি চোর আমার থেকে সে না বড় চোর। চুরি করে এসে এখন হাত পা দুচ্ছে পুকুরে।

**খলিল উদ্দিন ভাবলো- আমি কি নামাজি। আমার থেকে সে না বড় নামাজি। আমার আগে এসে পুকুরে অজু করছে।নামাজ পড়বে তাই।

*** এই গল্পের উদ্দেশ্য হচ্ছে - লাল্লু চোরা আর খলিল উদ্দিন দুই জনের ধারণা এ ভুল। কারণ একেক জন একেক রকম সবাই তো আর এক রকম না। আর আমরা নিজে যেমন অন্য কে তেমনি মনে করি, এটা কিন্তু ঠিক না। ***
215 Views
5 Likes
1 Comments
4.5 Rating
Rate this:
(4)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
Chowdhury Tamanna
24-Aug-2024, 07:23 AM

সুন্দর হইছে । আমার আইডি ফলো করার অনুরোধ রইল ।