ওঠো মুমিন!!

হাতে নিয়ে কোরান,
মুমিন হও আগুয়ান
চলো তুমি এগিয়ে,
ছাড়ো এবার পিছুটান।
আহত ওই ভাই,
মুমিন আজ নিরুপায়!
ঘরহীন নিরাশ্রয়,
শত্রুর কবলে হায়!!
বৃদ্ধ-বাচ্চা-নারী
হাজারো লাশের সারি!
চারিদিকে ছড়াছড়ি
এ ব্যথা কি সইতে পারি!!


ওঠাও নজর
চোখ তুলে দেখো আজ
ভাইয়ের দুঃখে
পড়েছে কি কপালে ভাঁজ?
ভেবেছো একবার?
যদি জিজ্ঞাসিত হও
কেন চুপ ছিলে
কি অজুহাত বাতলাও??
আজ, ভাই, মুমিন
ওঠো জাগো এই বার
স্মরণ করে দেখো,
অতীতের জয়জয়কার!!
আসছে সময়
ইতিহাস লেখবার
বাতিলের ধ্বংস
হবে তারা ছারখার।।
258 Views
6 Likes
2 Comments
4.8 Rating
Rate this:
(6)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
Chowdhury Tamanna
17-Jul-2024, 09:50 AM

সুন্দর হইছে

সেখ কাবাতুল্লা
সেখ কাবাতুল্লা
17-Jul-2024, 02:56 PM

জাজকুমুল্লাহু খাইর। Thank you.

Reader photo
abu turab
27-Jun-2024, 03:14 PM

darun!