""কিসের এত অহংকার""
আসছি একা যাবো একা-
কিসের এত অহংকার,
চোখ দুটো বন্ধ হলে তো-
সবি যে হবে বেকার।
দেহের রূপে গৌরব করে-
ক'দিন বেঁচে থাকবে,
যখন তখন স্মরণ করো-
মরণ এসেই ডাকবে।
যতক্ষণ শ্বাস আছে গায়ে-
ততক্ষণ রবে জিন্দা,
অশুভ কাম করে গেলে-
সকলে করবে নিন্দা।
ধনসম্পদই যা-কিছু রবে-
আসবে না কাজে মরণে,
মরার পর সব হবে অন্যের-
তাও রাখো স্বীয় স্মরণে।
অতি বিলাসে যাপন করে-
অধিক পস্তাবে পাছে,
স্বল্প কালের জিন্দেগিতে-
সুখদুঃখ সবার আছে।

সকল মন্তব্যগুলো (4)
very nice.
খুব সুন্দর হয়েছে। আমার আইডি ফলো করার অনুরোধ রইল।
অহংকার পতনের মূল। ঠিক বলেছেন
চমৎকার লাগলো