অপরূপ স্বদেশ প্রিয় বাংলাদেশ

""অপরূপ স্বদেশ প্রিয় বাংলাদেশ""

ক্ষণিক রূপের মোহমুগ্ধ ভুবনে-
কতই রঙবেরঙের অঞ্চল,
প্রাকৃতিকে ভরপুর স্থল ও জল-
দৃষ্টিপাতে রয় সবি চঞ্চল।

লাল-সবুজের নিশান নিয়ে তো-
ধরণীতে আছে এক দেশ,
অগণ্য সংগ্রাম করে বঙ্গবাসীরা-
করল স্বাধীন বাংলাদেশ।

বাংলা তো বাঙালিদের মাতৃভূমি-
বহুবিধ অপূর্ব দৃশ্য তাতে,
গ্রামে বা শহরে খোলা আকাশে-
প্রকৃতি নিঝুম রয় রাতে।

মানুষের তৈরি নানা কৃত্রিম স্থান-
হরেকরকম বহু আবাস,
অরণ্যে ভরা প্রকৃতির রূপলাবণ্য-
বিবিধ উদ্ভিদে রয় সুবাস।

নদী-সাগর কূলে পর্যটন পরিবেশ-
দেশি-বিদেশিরা করে ভ্রমণ,
অপরূপ স্বদেশ প্রিয় বাংলাদেশ-
ভিন্ন দেশ তো নাই এমন।
474 Views
7 Likes
4 Comments
4.9 Rating
Rate this:
(7)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (4)

Reader photo
Tamanna Chowdhury
08-Nov-2024, 08:07 PM

very nice.

Reader photo
রিয়াদ
27-Jun-2024, 12:27 PM

দেশকে নিয়ে অসাধারণ একটা লেখা। অনবদ্য সৃষ্ট।

Reader photo
আফ্রিদি
26-Jun-2024, 10:21 PM

ভালো

Reader photo
Shahin
22-Jun-2024, 11:33 AM

অসাধারণ