আমি হেরা। আমি নবম শ্রেনিতে পড়ি। আমার পড়া শোনা করতে ভালো লাগে না। বাবার কথায় Sience নিয়েছি। আমাকে প্রতিদিন রাত ১০.০০ টা পযন্ত পড়তে হয়। আজকে মাকে বলে দশটার আগেই পড়ার টেবিল থেকে উঠেছি। না পড়েও কোন লাভ হয়নি। মা আমাকে মোবাইল নিতে দেয়নি। কি আর করার? রাত প্রায় ১০.০০টা বাজে আমার ঘুম আসছে না তাই চুপ করে বিছানায় শুয়ে আছি । এমন সময় কাদের যেন ঝগড়ার আওয়াজ শুনতে পেলাম । খুব ভালো করে কান পেতে শুনি। আমার পড়ার টেবিলের কলম, পেন্সিল ও রাবার ঝগড়া করছে । এখানে কলম এক পক্ষ পেন্সিল ওরাবার আরেক পক্ষ। তারা বলছে;
কলম : আমাকে সৃষ্টি কতা শ্রেষ্ঠ বলেছেন । আমি সবাই কে সাহায্য করি । তাই আমি সেরা। আর তোমরা তো শুধু বাচ্চাদের কাজে আস। তোমরা এখানে না থাকলেও চলবে।
পেন্সিল ওরাবার : ঠিক আছে আমরা তাহলে এখান থেকে চলে যাচ্ছি।
এই বলে পেন্সিল ওরাবার অনেক দূরে চলে গেল।
তারা চলে যাওয়ায় চিত্র শিল্পীরা ছবি আকতে পারছে না বাচ্চারা লেখা শিখতে পারছে না অনেক সমস্যা হচ্ছে। কলমের ও একা ভাল লাগছেনা। সবাই কলমকে দোষ দিতে লাগল। অবশেষে কলম নিজের ভুল বঝতে পেরে তাদের কে ফিরিয়ে আনল। পেন্সিল ওরাবার ফিরে আসাতে সবাই অনেক খুশি হলো।
আমি খুশিতে লাফতেই বিছানা থেকে পড়ে গেলাম আমার ঘুম ভেঙে গেল । আমি বুঝতে পারলাম আমি এতক্ষন স্বপ্ন দেখছিলাম।
বাইরে থেকে মা ডাকছে।" হেরা, আযান হয়েছে উঠে নামাজ পরে পড়তে বস। "
আমি ভাবছি এই মাত্রই তো বিছানা থেকে পড়লাম।

কোন মন্তব্য নেই