মেয়েদের জীবন

রনি
রনি
লেখক
মেয়েদের জীবন বড়ই অদ্ভুত।মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ,,লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি নেই কিন্তু সত্যি কথা হলে তাদের ছাড়া কোনো বাড়িই সম্পূর্ণ হয় না।
আমরা এমন দেশে বাস করি যেখানে মেয়েরা নিজেদের নিরাপদ মনে করে না।একটু রাত হলে একা চলতে পারে না।বিয়ের পর সবাই শুধু জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছে কিন্তু কেউ এটা জানতে চায় না মেয়েটি বাপের বাড়ি থেকে কি ছেড়ে এসেছে।ছেলেরা শ্বশুর বাড়িতে ঠিক মতো ২-৩ দিনও থাকতে পারেনা কিন্তু মেয়েরা মা,বাবা,ভাই,বোন সবাইকে ছেড়ে সারাটা জীবন কাটিয়ে দেয়।পরের ছেলে জখন নিজের মেয়ের কথা শোনে তখন মায়ের গর্বে বুক ভরে জায় আর নিজের ছেলে জখন বউয়ের কথা শোনে তখন তা সহ্য হয় না তখন ছেলে অমানুষ আর বউয়ের গোলাম আর এটাই বাস্তব চিএ সমাজের।
জখন মেয়েদের বাড়ি থেকে দেখা শোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে জায় তখন সবাই বলে কি করবি বল তোর ভাগ্যই খারাপ আর যখন নিজের পছন্দ মতো ছেলেকে বিয়ে করার পর যদি সংসার ভেঙে যায় তখন সবাই বলে নিজে বেশি বুঝে গিয়েছিলি ঠিক হয়েছে।।
মেয়েদের জীবনটাই এমন যত বেশি সুখের আশা করে তারা ততোই বেশি কষ্ট পায়।মেয়েরা খুব ভালো অভিনয় করতে পারে কিসের অভিনয় জানেন হাজার কষ্টের মধ্যেও হাসি মুখে থাকার অভিনয়।
মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত মেয়েদের ডিকশনারিতে শুধু দুটো শব্দ পাওয়া জায় অ্যাডজাস্টমেন্ট এন্ড সেক্রিফাইজ।
1.75K Views
43 Likes
6 Comments
4.1 Rating
Rate this:
(34)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (6)

Reader photo
Barna Halder
09-Sep-2025, 11:12 AM

👍👍👍

Reader photo
Chowdhury Tamanna
24-Aug-2024, 07:25 AM

মেয়েদের নিয়ে লোখার জন্য ধন্যবাদ।

Reader photo
mashallah
12-May-2024, 11:28 PM

নারীবাদীদের গল্প

Reader photo
সামিয়া আক্তার
29-Apr-2024, 01:36 PM

Right

Reader photo
আতিক হাসান
04-Apr-2024, 03:08 AM

ছেলেদের জীবন নিয়ে কিছু বলুন

Reader photo
Unknown
23-Feb-2024, 09:55 AM

রাইট