উৎসাহনীয় ভাবনা

উৎকৃষ্ট মনে,
প্রত্যেকটা ক্ষণে।
প্রাণ ধারণে,
জীবিকার টানে।

বলো ঐ তাঁরে,
যে পায় যাঁরে।
নাহি যেন হারে,
চেষ্টার মূল দ্বারে।

অলসতা নয়,
মেহনতি হয়।
দুঃসময় সয়,
দেখবে জয়।

সাহস রেখে,
বাস্তবতা দেখে।
ভুলচুক ঢেকে,
শূন্যতা থেকে।

সাফল্যের তরে,
দৃঢ়কল্প করে।
সুযোগে সরে,
শক্ত হও ওরে।

কর্মঠ হবে যত,
সুখ পাবে তত।
রবে বিঘ্ন শত,
একদা হবে গত।

পা রাখো ধীরে,
হোক তা তীরে।
ইচ্ছাকে ঘিরে,
আসবে সব ফিরে।

স্মরণে আনো বেশি,
সদা দিবানিশি।
সত্যের নয় ফাঁসি,
সুপথে আসি।

যা কিছুই পায়,
তা স্রষ্টারই রায়।
থাকুক যত দায়,
সন্তুষ্ট রয় তায়।

নিঃস্বার্থভাবে,
পরোপকারী হবে,
সার্থক তবে,
জীবদ্দশার ভবে।

457 Views
6 Likes
2 Comments
5.0 Rating
Rate this:
(5)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
Shahin
22-Jun-2024, 11:35 AM

অনুপ্রেরণা পেলাম

Reader photo
রিয়াদ
19-Jun-2024, 09:19 PM

দারুণ লেখা। লেখাটি পড়ে অনুপ্রাণিত হলাম