জীবন তরির অরিত্র

এক মজনু বলে উঠেন-
শুন রে শুন সাদিয়া,
ঢের খাটুনি করে তোরে-
দিতাম বহু হাদিয়া।

তোর কারণে মান ইজ্জত-
একদা পেলো হ্রাস,
পহেলা দেখায় হয়ে গেলি-
মম চোখের ক্রাশ।

ভাবতাম সদা তোকে নিয়ে-
জীবন তরির অরিত্র,
প্রথমাবধি খেয়াল করতাম-
পুষ্পের মতন চরিত্র।

বন্ধুবান্ধব'রা করতো সদা-
তোকে নিয়ে গঞ্জনা,
কল্পনাতে ভাবতাম তখন-
তুই আমার অঞ্জনা।

ছলাকলায় চতুরতা দেখিয়ে -
থাকতি যেন সভ্য,
আমার আরাধনা ছিলো বহু-
তোকে পাওয়ার লভ্য।

যা চেয়েছিস তাই পেয়েছিস-
হয়নি কখনো কটু,
লোকদের কথায় কান দিয়ে-
হয়ে গেলি এক পটু।

স্বপ্নটা ছিলো তোকে নিয়ে-
কাটাবো সারাজীবন,
সুখের-দুঃখের সঙ্গী হয়ে-
থাকবোই আজীবন।

পাগলীরে তুই হঠাৎ আমায়-
গেলে কেনো ভুলে,
ঘুম ভাঙতেই তোরই স্মৃতি-
চোখের সামনে দুলে।
469 Views
7 Likes
5 Comments
5.0 Rating
Rate this:
(6)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (5)

Reader photo
Tamanna Chowdhury
08-Nov-2024, 08:03 PM

very nice.

Reader photo
Shahin
22-Jun-2024, 11:37 AM

লেখায় নতুনত্ব আছে। শুভকামনা রইল

Reader photo
জালাল উদ্দীন খাঁ
18-Jun-2024, 11:37 PM

জীবন মানে চতুর বুঝ কারণ জীবনের অংক কেউ মিলাতে পারে নাই

Reader photo
প্রিয় এলাকাবাসী আমার সালাম নিবেন।এক/দুই দিনের মধ্যে কয়েকজন মুখোশধারী লোকের পরিচয় জানবেন।যারা আমার সম্পত্তির উপর জবর দখল করে গাছ কেটে দখল করতে চাচ্ছে। সবাই আমাদের বাড়ির। তারা আবার সমাজে ভালো মানুষ হিসেবে চিহ্নিত।
18-Jun-2024, 10:04 PM

mahi

Reader photo
রিয়াদ
18-Jun-2024, 04:26 PM

চমৎকার কবিতা। পড়ে ভালো লাগলো।