আমার বাবা

আমার বাবা আমার কাছে
বিশ্ব সেরা ধন,
রাজ বাহাদূর খান বাহাদূর
তুচ্ছ সকল জন।
মনি-মুক্তা কারু-খচিত
চাই না সিংহাসন,
কুড়ে ঘরেই বাবা আমার
অমূল্য রতন।

ধনে- মানে জ্ঞানে- গুনে
না- হোক রাজাধিরাজ,
নিঃশব রিক্ত বাবা আমার
ভালোবাসার তাজ।

আমার দেহের রক্ত কণায়
বাবার দেহের ঘাম,
জীবন দিয়েও যায় না দেয়া
একটু ঘামের দাম।

পিঠের ছাতায় বুকের ওমে
শীত তাপ ঢাকে,
বৃষ্টি রোদে ঝড় তুফানে
আড়াল করে রাখে।

সহজ সরল আমার বাবা
অবুঝ শিশুর মত,
ক্ষণিক পরেই সব ভুলে যায়
কষ্ট পেলেও শত।

তুষার সাদা চুল দাড়ি তার
নির্মলতার প্রতীক,
আমার বাবা আমার কাছে
পথের সঠিক দিক।

আমার বাবা আমার কাছে
নীল সাদা আসমান,
চাঁদ সূরুজের আলো দিয়ে
বাঁচায় আমার প্রাণ।
296 Views
24 Likes
4 Comments
4.8 Rating
Rate this:
(12)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (4)

Reader photo
Tamanna Chowdhury
08-Nov-2024, 08:08 PM

very nice.

Reader photo
ফাতেমা আক্তার
27-Aug-2024, 01:23 PM

অনেক অনেক সুন্দর লিখেন আপনি,,,,,আমি আপনাকে ফলো‌ করলাম আসা করি আপনিও করবেন 💗

Reader photo
সালেক তালুকদার
11-Jul-2024, 08:42 AM

অসাধারণ একটা কবিতা 💝

Reader photo
তুহিন মিয়া
16-Jun-2024, 12:02 PM

অসাধারণ ❤️ ভালো লাগলো