ভালোবাসা মানে দুজনের পাগলামি,
পরস্পরকে হৃদয়ের কাছে টানা।
ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেওয়া,
বিরহ বালুতে খালি পায়ে হাঁটাহাঁটি।
ভালোবাসা মানে একে অপরের প্রতি খুব করে ঝুকে থাকা।
ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির একটানা ভিতরে বাহিরে দুজনের হেটে যাওয়া।
ভালোবাসা মানে ঠান্ডা কফির পেয়ালা সামনে রেখে কথা বলা।
ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা।

কোন মন্তব্য নেই